বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খাদেরগাঁও ইউপি নির্বাচনে প্রচারণার শেষ দিনে মতিন প্রধানের নির্বাচনী শোডাউন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৩:৩৩ পিএম
খাদেরগাঁও ইউপি নির্বাচনে প্রচারণার শেষ দিনে মতিন প্রধানের নির্বাচনী শোডাউন

নিজস্ব প্রতিনিধি : আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ দিনে ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল মতিন প্রধান নির্বাচনী শোডাউন করেছেন।

সোমবার (২৫ জুলাই) বিকেল ৫টায় ৮নং ওয়ার্ডের নারায়ণপুর চৌ-রাস্তা থেকে বিশাল শোডাউন নিয়ে ওয়ার্ডের নারায়ণপুর বাজারসহ নারায়ণপুর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় চৌ-রাস্তায় এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় বক্তব্য রাখেন, মেম্বার পদপ্রার্থী আব্দুল মতিন প্রধান, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শাহআলম কাজী, আব্দুল মান্নান কাজী, জহিরুল ইসলাম কাজী, জসিম পাটোয়ারী, জামান কাজী, ফারুক প্রধান, আব্দুল খালেক প্রধান, রঞ্জিত দাস, সুজন দাসসহ তার কর্মী-সমর্থকরা। এসময় শোডাউনে উপস্থিত ছিলেন, আব্দুল মতিন প্রধানের পক্ষে শত শত কর্মী-সমর্থকরা।

পথসভায় বক্তারা বলেন, আব্দুল মতিন প্রধান নির্বাচিত হলে এই ওয়ার্ডেকে মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হবে। সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে আব্দুল মতিন প্রধানকে তালা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বানও জানান তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital