বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মানুষ হত্যা করে জঙ্গীবাদ প্রবর্তন করে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করা যায়না; শফিকুর রহমান এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৩:৩০ পিএম
মানুষ হত্যা করে জঙ্গীবাদ প্রবর্তন করে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করা যায়না; শফিকুর রহমান এমপি
এস. এম ইকবাল : ফরিদগঞ্জের বালিথুবা সামছুলিয়া অদুদিয়া দাখিল মাদ্রাসা বাউন্ডারি ওয়াল ও নব-নির্মিত ভবনের উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট কামরুল হাসান রোমানের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন  প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ শফিকুর রহমান এমপি, ইসলামি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিসহ সাধারন শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। মানুষকে সৎপথে চলা সৎ উপার্জনে উদ্ভূদ্ধ করা এবং মানুষকে সৎ পরামর্শ দেয়াই ইসলামের কাজ। কল্যাণকর সকল কাজকেই ইসলাম ধর্ম সমর্থন করে। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। রগ কেটে, গলা কেটে, বোমা মেরে, মানুষ হত্যা করে জঙ্গীবাদ প্রবর্তন করে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করা যায়না।
প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন  ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক সদস্য জিএম হাছান তাবাচ্ছুম, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবুল কালাম, উপজেলা যুবলীগের সদস্য জাকির হোসেন, যুবলীগ নেতা হালিম খান রিপন, কবির তালুকদার, কাউছার হামিদ প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital