বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ইউপি উপ-নির্বাচনে মোশারেফ হোসেন মানিক বিজয়ী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ২:৫৪ পিএম
শাহরাস্তিতে ইউপি উপ-নির্বাচনে মোশারেফ হোসেন মানিক বিজয়ী

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উপ- নির্বাচন সুষ্ঠ শান্তিপূর্ন ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।

একটি ওয়ার্ডের সাধারন আসনের উপ- নির্বাচনে আইনশূঙ্খলার উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

২৭ জুলাই বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ১নং ঘড়িমন্ডল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ টি গ্রাম নিয়ে ২ নং ওয়ার্ডের এ কেন্দ্রে মোট ভোটার ১৭ শত ৯ জন, এতে ভোট দিয়েছেন ১২ শত ১৩ জন। এতে মো: মোশারেফ হোসেন মানিক (টিউবওয়েল) প্রতিক নিয়ে ৬ শত ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধী মো: আলম ( মোরগ) প্রতিক নিয়ে পান ৪ শত ৮৫ ভোট, এছাড়া মো: কফিল উদ্দিন (ফুটবল) প্রতিক নিয়ে পান ৯৯ ভোট।

এদিকে নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমজাদ হোসেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান। নির্বাচনে রির্টার্নি অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আবুল কাশেম, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহবুবুল আলম।

Model Hospital

উল্লেখ্য, চিতোষী পূর্ব ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: রমিজ মিয়ার মৃত্যুতে এ সাধারন আসনের ওয়ার্ডটি শুন্য হওয়ায় এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।