শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত-৭

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৪:৫১ পিএম
মতলব দক্ষিণে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত-৭

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষ মোরগ মার্কার কর্মী সমর্থকদের হামলায় ফুটবল মার্কার ৭জন কর্মী-সমর্থক গুরুতর আহত হয়েছে। আহতরা উপজেলার নারায়ণপুর বাজারে একটি প্রাইভেট হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহতরা হলেন, মো. মজিবুর রহমান, ইফসুফ, মো. সফিউল্লাহ, মো. বিল্লাল হোসেন, মো. আরিফ হোসেন, নাছির উদ্দিন, মো. ইসমাইল হোসেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় মজিবুর রহমান, আরিফ হোসেন, রহিত, নাছির উদ্দিনসহ ৫জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচনের পর মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভানুরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মুজিবুর রহমানের মেয়ে স্বপ্না এবং ফুটবল মার্কার কর্মী মো. কাউছার, কুদ্দুস ও মমিনসহ এশাধিক ব্যক্তি বলেন, বুধবার ২৭ জুলাই খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে মোরগ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন মো. কাজল মিয়াজী এবং ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন হাবিবুল্লাহ হবু। নির্বাচনে উভয় প্রার্থীই পরাজিত হয়। পরে নির্বাচন শেষে বুধবার মাগরিবের নামাজ পড়ে বাড়ির পাশের দোকানে আসার পথে ফুটবল মার্কার কর্মীদের উপর পরিকল্পিতভাবে হামলা চালায় নির্বাচনে হেরে যাওয়া মোরগ মার্কার প্রার্থী মো. কাজল মিয়াজী ও তার কর্মী মো. কামাল, মানিক, ইব্রাহীম, আলমগীর হোসেন, মমিন বেপারী, ফরহাদ বেপারী, আমিরউল্লাহ, ভাসানী, জিসান, নবির হোসেন, রিয়াদসহ আরও অনেকে।

Model Hospital

এসময় হামলার শিকার ব্যক্তিদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নারায়ণপুর বাজারে একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এবিষয়ে জানতে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেও অভিযুক্ত কাজল মিয়াজীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, বিষয়টি আমি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি মোবেলায় পুলিশি তৎপরাতা বারানো রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital