সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় গুলবাহার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ২:৪৬ পিএম
কচুয়ায় গুলবাহার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ পরিদর্শন

মো: রাছেল, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার গুলবাহার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নিমার্ণ কাজ পরিদর্শন করেন শিক্ষা মন্ত্রালয়ের মাদ্রাসা ও কারিগারিক শিক্ষা বিভাগের যুগ্ম সচিব সামছুর রহমান খান।

শনিবার দুপুরে কচুয়া গুলবাহার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর নিমার্ণ কাজ পরিদর্শন করেন এবং ১০০টি উপজেলার একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন শীষর্ক প্রকল্প নিমার্ণ কাজ বিষয়ক প্রদর্শক করেন।

শিক্ষা মন্ত্রালয়ের আওতায় ১৬ কোটি টাকার ব্যয়ে নির্মাণাধীন স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ পরিদর্শন করেন শিক্ষা মন্ত্রালয়ের মাদ্রাসা ও কারিগারিক শিক্ষা বিভাগের যুগ্ম সচিব সামছুর রহমান খান।

পরিদর্শন কালে তাঁর সাথে ছিলেন – শিক্ষা ও প্রকৌশলী অধিদপ্তর চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো: ফাইম ইকবাল, কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি ও কচুয়া উপজেলা সহকারি প্রকৌশলী (শিক্ষা) জসিম উদ্দিন ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোঃ জুম্মন প্রমুখ। যুগ্ম সচিব সামছুর রহমান খান – নির্মাণ কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

Model Hospital

তিনি বলেন,বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করা হবে। আগামী জানুয়ারি মাসে থেকে ভর্তির কার্যাক্রম শুরু করা যায় সে লক্ষ্যে নির্মাণাধীন ভবনের বাকি ফিনিশিং কাজ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার আকতার হোসেন সোহেল ভূঁইয়াকে বিভিন্ন নির্দেশনা দেন।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।