বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছাত্রের অন্ডকোষ চেপে ধরলেন শিক্ষক!

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৩:১৩ পিএম
ছাত্রের অন্ডকোষ চেপে ধরলেন শিক্ষক!

সাইফুল ইসলাম সিফাত : হাজীগঞ্জ উপজেলার বাকিলা ফুলছোঁয়া মাদ্রাসার ছাত্র সালমানের অন্ডকোষে চাপ দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

সালমান হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্তব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও মসজিদ বাড়ীর সাখাওয়াত হোসেনের ছেলে।
মঙ্গলবার সকালে ফুলছোঁয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে। পরে ওই ছাত্র মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ীতে যায়।
চিকিৎসারত অবস্থায় সালমান ঘটনার বর্ণনা তুলে ধরেন।

এ বিষয়ে সালমানের বাবা সাখাওয়াত হোসেন বলেন, গত ১৫ দিনে তিন বার মারধর করেছে। এটার সুষ্ঠু বিচার চান তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সালমানের অন্ডকোষে আঘাতের ছাপ রয়েছে।

মাদ্রাসায় গিয়ে জানতে চাইলে অভিযুক্ত ক্বারী সোহাইল বলেন, ওইদিনের পর আর তার সাথে দেখা হয়নি। তাকে মারধর করেনি।
মাদ্রাসার কতৃপক্ষ বলেন, গত বৃহস্পতিবার ওই ছাত্রের বাবা মারধরের বিষয়ে অভিযোগ দিলে শাখা হাস্তানান্তর করা হয়।

Model Hospital

জানতে চাইলে ফুলছোঁয়া মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত মূফতি আবদুল কাইয়ুম বলেন, ঘটনা জেনেছি। কতটুকু সত্যতা তা যাচাই করতে হবে।
প্রশ্নের জবাবে তিনি বলেন ১৭শ’ ছাত্র রয়েছে। সবাইকে দেখে রাখা সম্ভব হয়ে উঠেনা। এখানে সিসি ক্যামেরাও নাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital