সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

হানারচরে অন্ধ নারীসহ ২০ জনের প্রায় অর্ধলক্ষাধিক ভাতার টাকা আত্মসাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ৪:২০ পিএম
হানারচরে অন্ধ নারীসহ ২০ জনের প্রায় অর্ধলক্ষাধিক ভাতার টাকা আত্মসাৎ

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে মুক্তিযোদ্ধা ও অন্ধ নারীসহ ২০ জনের ভাতার প্রায় অর্ধ লক্ষাধিক টাকা ব্যাংক এশিয়ার কর্মকর্তার সাথে যোগসাজসে আত্মসাৎ করলেন সমাজসেবা কর্মকর্তাসহ ইউপি সদস্যরা।

শনিবার ৬ আগষ্ট দুপুরে ইউনিয়নের হরিণা বাজারে এজেন্ট ব্যাংক এশিয়ায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, শেখ হাসিনার মমতা বয়স্কদের জন্য নিয়মিত ভাতা এ শ্লোগানে সমাজসেবা অধিদফতর সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে সারাদেশে বয়স্ক ভাতা প্রদান করা হয়। ভাতাভোগীদের বছরে ২ বার ভাতা প্রদান করা হবে। সরকার নির্ধারিত ৬ হাজার ১ টাকা ভাতার টাকা ধার্য্য করা হলেও চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে মুক্তিযোদ্ধা, অন্ধ নারীসহ ২০ জনের কাউকে ৩ হাজার ও কাউকে সাড়ে ৪ হাজার টাকা প্রদান করেন। এজেন্ট ব্যাংক এশিয়ার কর্মকর্তার সাথে যোগসাজস করে সদর উপজেলার সমাজসেবা
অফিসের ফিল্ড অফিসার আবদুল জলিলসহ ইউপি সদস্যরা ভাতাভোগীদের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন। টাকা বিতরণকালে হানারচর ইউপি ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, ইউপি সদস্য বাশার, খায়ের, কালু, মহিলা ইউপি সদস্য রাশিদা বেগম ও খুরশিদা বেগম উপস্থিত ছিলেন। এজেন্ট ব্যাংক এশিয়ার কর্মকর্তা মমিনুল ইসলাম ভাতাভোগীদের বইয়ে ৬ হাজার টাকার সামনে স্বাক্ষর দেন। এজেন্ট ব্যাংক এশিয়ার কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও ইউপি সদস্যরা পরিকল্পনা করে ভাতাভোগীদের টাকা আত্মসাৎ করেছেন বলে জানান ভূক্তভোগীরা।

বয়স্ক ভাতাভোগী মুক্তিযোদ্ধা শফিকুর রহমান বেপারী জানান, আমার মোবাইলে ৬ হাজার টাকার ম্যাসেজ আসছে। আমার বইয়ে ৬ হাজার টাকার স্বাক্ষর দিয়েছে ব্যাংক কর্মকর্তা। তবে আমি ৪ হাজার ৫ শ টাকা পেয়েছি। আর ৬ হাজার টাকার স্বাক্ষরে একই পরিমান টাকা পেয়েছেন অন্ধ ফরবুলিন্নেছা ও মাফিয়া বেগম।

Model Hospital

ভাতাভোগী মাফিয়া বেগম জানান, হারুন ও রাশিদা মেম্বার বলছে প্রতি বইয়ে দেড় থেকে ২ হাজার টাকা খরচ আছে।

ভাতাভোগী ছালেহা বেগম ও রওশন আলী জানান, তারা দুই জনেই স্বাক্ষর করে পেয়েছেন ৩ হাজার টাকা করে প্রতি বইয়ে সমাজসেবা কর্মকর্তার ১ হাজার, মেম্বারদের ৫ শত টাকা দিতে হয় বলছে হারুন মেম্বার। শনিবার ব্যাংক বন্ধের দিন। তারা টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যেই সকলে মিলে বন্ধের দিন ভাতাভোগীদের টাকা প্রদান করেন।

ভাতাভোগী আনামতির স্বামী সলেমান রাঢ়ী জানান, আমি ও আমার স্ত্রী দুপুরে ১২টায় হরিণা বাজার ব্যাংক এশিয়ায় গেলে আমাদেরকে ৩ হাজার টাকা দিয়ে বাড়িতে পাঠিয়য়ে দেয়। বাড়িতে আসলে ছেলে মিজান ৬ হাজার টাকার স্থলে ৩ হাজার টাকা আনায় আবার ব্যাংকে পাঠায়। পরে ৬ হাজার টাকার ম্যাসেজ দেখালে বাকি ৩ হাজার টাকা দিয়ে দেয়।

এজেন্ট ব্যাংক এশিয়ার কর্মকর্তা মমিনুল ইসলাম জানায়, আমি সবগুলো বই একসাথে নিয়ে টাকা ও স্বাক্ষর দিয়ে দিয়েছি। তারা টাকা না পেলে আমার কিছু করার নেই।

মহিলা মেম্বার রাশিদা বেগম জানায়, আমি ভাতাভোগীদের ফিঙ্গার নিয়েছি। টাকার বিষয়টি সমাজসেবা কর্মকর্তা বলতে পারেন।
ইউপি সদস্য কালু জানায়, ৬ হাজার টাকার স্থলে টাকা কম দেওয়ার বিষয়টি জানতে পেরে ব্যাংকে আমি সাথে সাথে প্রতিবাদ করেছি। ঘটনা সত্য।

ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ জানায়, আমি শেষ মুহুতে ব্যাংকে গেছি। আমি কোন টাকা নেই নাই। সবকিছু সমাজসেবা কর্মকর্তা জানেন।

হানারচর ইউনিয়নের ফিল্ড অফিসার আবদুল জলিল জানান, আজকে টাকা বিতরণের কথা ছিল না। ব্যাংক থেকে টাকা দিতে পারবে বলে আমাদেরকে জানান। আমি সকালে চেয়ারম্যান সাহেবকে বিষয়টি জানিয়েছি। টাকা আত্মসাতের বিষয়ে আমি কিছু জানি না, মেম্বাররা জানেন।

ইউপি সচিব ফজলুল হক গাজী জানান, ভাতা বিতরণের বিষয়ে আমাকে কেউ অবগত করে নি।

হানারচর ইউপি চেয়ারম্যান ছাত্তার রাঢ়ী জানান, যারা ভাতার টাকা আত্মসাৎ করেছে তাদের বিষয়ে আমি উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ উদ্ধর্তন কর্তৃপক্ষ কে বিষয়টি জানিয়েছি। ভাতা বিতরণের বিষয়টি আমি বা সচিব কেউ অবগত নই।

শাহতলীতে মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : সোহেল রুশদী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:২০ পিএম
যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : সোহেল রুশদী

বিকেলে শাহতলী এক্সপ্রেস ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী এক্সপ্রেস ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
৪অক্টোবর (সোমবার) বিকেল ৪টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে বেলুন উড়িয়ে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ও প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভনিং বডির সভাপতি সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন, আজকের ফুটবল টুর্ণামেন্ট খেলায় ৩২টিম রয়েছে। খেলা যাতে সুন্দরভাবে-সু-শৃঙ্খলভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে তোমরা একটা শৃঙ্খলা কমিটি করতে পার। ফুটবল খেলায় রেফারির ভূমিকা অনেক৷ রেফারি যে সিদ্ধান্ত দিবে তা মেনে নিতে হবে৷ খেলায় হার জিৎ থাকবে।
তিনি বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। যেখানেই মাদক ব্যবসায়ী ধরা হচ্ছে, আমরা সেখানে পুলিশ পাঠাচ্ছি। মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স। মাদক থেকে যুব সমাজকে সঠিক পথে আনার মাধ্যম হচ্ছে খেলাধূলা। খেলাধূলার শরীর ও মন ভালো থাকে। মাদক সেবী ও ব্যবসায়ীদের ধরতে হবে, পাশাপাশি তাদের পুনবার্সন করতে হবে। আমরা সবাই চাই শাহমাহমুদপুর ইউনিয়নকে মাদক মুক্ত করতে। আমরা সকলে মিলে একটি সুন্দর ইউনিয়ন গড়ব৷
তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে। যুবসমাজকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  চাঁদপুর  সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাকের খন্দকার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম বাবলু, দেলোয়ার হোসেন দুলু, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিজি, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো: শান্ত গাজী, ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইব্রাহীম খলিলসহ স্থানীয় বিএনপি, যুবদল,ছাত্রদল ও অন্যান্য নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ছয়টি দল অংশগ্রহণ করে। দিনটিতে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মিজি এফসি ও চাঁদপুর এফসি, দ্বিতীয় ম্যাচে চৌধুরী এফসি ও দুরন্ত বাবুরহাট এবং তৃতীয় ম্যাচে একতা স্পোর্টিং ও বাবুরহাট পরস্পরের মুখোমুখি হয়।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলামুখী করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
এছাড়াও শাহতলী ফুটবল টুর্নামেন্টের খেলোড়ারদের জন্য একটা ফুটবল তুলে দেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভনিং বডির সভাপতি সোহেল রুশদী।