শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইউপি নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের প্রবাসী যুবলীগ নেতা সোহেল এর শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ৫:০১ পিএম
ইউপি নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের প্রবাসী যুবলীগ নেতা সোহেল এর শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : গত ১১ নভেম্বর অনুষ্ঠিত চাঁদপুর সদর উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচিত বিজয়ী নৌকা মার্কার সকল চেয়ারম্যান ও সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন প্রবাসী যুবলীগ নেতা কিশোর সোহেল রানা।

শুভেচ্ছা প্রকাশ করে তিনি বলেন শেখ হাসিনা সরকার উন্নয়ন এর সরকার। কারন তিনি প্রতিটি গ্রামকে শহর করার চেস্টা করছেন এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতেও কাজ করছেন।তাই আমি আশা করবো সকল নির্বাচিত চেয়ারম্যান শততার সাথে কাজ করলে, প্রতিটি ইউনিয়ন হবে মডেল ইউনিয়।

তিনি আরও বলেন জনপ্রতিনিধিরা যদি সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে দেশের জন‍্য কাজ করে তবে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবো।

জয় হউক মানবতার।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital