বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইলিশের জালে ধরা পড়ছে পাঙাশ, খুশি জেলেরা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২১ নভেম্বর, ২০২১, ১২:২৭ পিএম
চাঁদপুরে ইলিশের জালে ধরা পড়ছে পাঙাশ, খুশি জেলেরা

নিজস্ব প্রতিনিধি : ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ শিকারে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। তবে পদ্মা-মেঘনায় প্রত্যাশিত ইলিশ না পেলেও পাঙাশ পেয়ে জেলেদের মুখে হাসি ফুটেছে।

চাঁদপুর বড়স্টেশন ইলিশ আড়তগুলোতে প্রতিদিন প্রচুর পাঙাশ নিয়ে আসছেন জেলেরা। চড়া দামে বিক্রি করে খুশি ব্যবসায়ীরাও। ২২ দিনের নিষেধাজ্ঞার ক্ষতি অনেকটাই পাঙাশ বিক্রি করে পুষিয়ে নিচ্ছেন তারা।

শনিবার (২০ নভেম্বর) বড়স্টেশন মাছ ঘাটে দেখা গেছে, প্রতিটি আড়তদারের কাছে পাঙাশের ছোট বড় স্তূপ রয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা স্বাচ্ছন্দে পাঙাশ কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন। বলা চলে ইলিশের পাশাপাশি পাঙাশ মাছে সরগরম চাঁদপুর মাছঘাট।

মাছঘাটে জেলে রফিকুল ও মালেক বলেন, ইলিশের জালে এখন প্রতিদিন পাঙাশ উঠছে। পদ্মা-মেঘনায় তেমন ইলিশ না পেলেও এখন নদীর পাঙাশ পাওয়া যাচ্ছে। আজ মাছঘাটে বড় একটি পাঙাশ মাছ ১৮ হাজার টাকা বিক্রি করেছি। নদীর পাঙাশ চড়া দামে ঘাটে বিক্রি হয়। গত কয়েক বছরে এত পাঙাশ চোখে দেখিনি। ইলিশের বদলে পাঙাশ পেয়ে আমরা খুশি।

Model Hospital

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী শবে বরাত সরকার বলেন, অন্য বছরের তুলনায় এ বছর মাছঘাটে প্রচুর পাঙাশ আসছে। প্রতি কেজি পাঙাশ ৫৫০-৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ২২ দিনের অভিযানে জেলেরা নদীতে মাছ না ধরায় বড় বড় পাঙাশ পাওয়া যাচ্ছে। আশা করি এখন প্রতিদিন বড় আকারের পাঙাশ পাওয়া যাবে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, চাঁদপুরের পদ্মা-মেঘনায় ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে। এতে করে নদীতে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। এর মধ্যে এবার জেলেদের জালে প্রচুর পাঙাশ ধরা পড়ছে। এ ধারাবাহিকতায় আগামীতে নদীতে আরও মাছ পাওয়া যাবে বলে জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital