শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

রাজনৈতিক অঙ্গন সরগরম : চেয়ারম্যান প্রার্থী মনজুর আহমদ মাঠ গুছাতে ব্যস্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৪:৫৩ পিএম
রাজনৈতিক অঙ্গন সরগরম : চেয়ারম্যান প্রার্থী মনজুর আহমদ মাঠ গুছাতে ব্যস্ত

মনিরুল ইসলাম মনির : চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে পালাবদল হওয়ার খবর দিন দিন আরও চাউর হচ্ছে মনজুর আহমদকে ঘিরে। তাকে ঘিরে চেয়ারম্যান পদে নতুন চমক সৃষ্টি হতে পারে বলে গুঞ্জন উঠেছে। তার নেতৃত্বে জেলা পরিষদের আওতাধীন উন্নয়ন সেবা আরও গতিশীল করতে সকলে ঐক্যবদ্ধ হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়া গেছে।

এদিকে চাঁদপুর জেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ বিভিন্ন উপজেলায় অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও সরকার দলীয় নেতা ও স্থানীয় সংসদ সদস্যের সান্নিধ্য পেতে প্রতিদিনই যোগাযোগা করছেন তাদের কাছে।

খোঁজ-খবর নিয়ে জানা যায়, মনজুর আহমদ অত্যান্ত মার্জিত ব্যবহারের জন্য সর্বমহলে অত্যান্ত পরিচিত ব্যক্তিত্ব এবং সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন ছাড়াও ইতিপূর্বে মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।

খোঁজ-খবর নিয়ে আরও জানা যায়, সরকার বিরোধী এবং স্বাধীনতা বিরোধীদের কাছে আওয়ামী লীগের এই রাজপথের যোদ্ধা মনজুর আহমদ সব সময় পথের কাঁটা। কেননা তিনি দলকে ভালোবেসে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সব সময় সরব অবস্থান নিয়ে থাকেন।

Model Hospital

এদিকে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কিনা জানতে চাইলে মনজুর আহমদ বলেন, আওয়ামী লীগ জনগণের দল আর আমি সেই দলেরই কর্মী। অতএব জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দিতে চায়। তাহলে জনগণের দলের কর্মী হিসেবে সেদায়িত্ব অবশ্যই আমি পালন করতে অঙ্গীকারবদ্ধ।

আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।