বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর লঞ্চ টার্মিনালে শৃঙ্খলা ফিরাতে সিএনজি শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৩:৪৩ পিএম
চাঁদপুর লঞ্চ টার্মিনালে শৃঙ্খলা ফিরাতে সিএনজি শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা
এইচ.এম নিজাম : চাঁদপুর লঞ্চঘাট থেকে বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি অটো রিক্সার চলাচল সুশৃঙ্খল করতে ড্রাইভার শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর লঞ্চঘাট টার্মিনালে জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন এই মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর নদী বন্ধ কর্মকর্তা কায়সারুল ইসলাম।
জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এর সভাপতি কাজী ওমর ফারুক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সাংবাদিক বিপ্লব সরকার ‌।
মতবিনিময় সভায় বক্তাগণ চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী চলাচল নিরাপদ ও নির্বিঘ্নে রাখতে সিএনজি অটো রিক্সার ড্রাইভার শ্রমিকদের বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন। বক্তারা বলেন, লঞ্চ ঘাট টার্মিনালের শৃঙ্খলা রক্ষা করা, যাত্রীদের নিরাপত্তা ও তাদেরকে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানো ড্রাইভার ও শ্রমিকদের কর্তব্য।
তাই কোন ধরনের উশৃংখলতা ও যাত্রী হয়রানি কর্তৃপক্ষ মেনে নেবে না। এ বিষয় সকল মালিক, শ্রমিক ও ড্রাইভারদেরকে সচেতন থাকতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।