বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব-কচুয়া থেকে নির্বাচন করবেন শামসুন্নাহার শান্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ৪:৫১ পিএম
মতলব-কচুয়া থেকে নির্বাচন করবেন শামসুন্নাহার শান্তা

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ২০২২ তফসিল ঘোষণার পর থেকে উঁকি মারছেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীগণ। জানান দিচ্ছেন নিজের পরিচিতি, ইশতেহার ও কর্মপরিকল্পনা। এমনই একজন প্রার্থী শামসুন্নাহার শান্তা দিয়েছেন তার প্রার্থীতার কথা। মতলব উত্তর, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলা থেকে সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করবেন তিনি।

শামসুন্নাহার শান্তা মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক মরহুম সাইফুল কবির জসিম উদ্দিন সরকারের সুযোগ্য কন্যা। চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে তিনি মতলব উত্তর, মতলব দক্ষিণ ও কচুয়া থেকে সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করবেন। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যাপক প্রচারণা দেখা যাচ্ছে।

এ ব্যাপারে শামসুন্নাহার শান্তা বলেন, আমার বাবা আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী। বাবার পাশাপাশি আমার মা পারভীন কবিরও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছেন দীর্ঘদিন ধরে। তারা যেমন মানুষকে সেবা করতে পছন্দ করেন, তেমনি আমিও মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ খুঁজছি। তাই আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, আমি জনগণের সেবক হিসেবে থাকতে চাই। মানুষের কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে চাই। নির্বাচনে মতলব উত্তর, দক্ষিণ ও কচুয়া উপজেলার সবার সহযোগিতা ও দোয়া চাই। আমি নির্বাচিত হলে দল ও মতের উর্ধ্বে থেকে কাজ করবো। এছাড়াও উপজেলার অবহেলিত নারী জনপদ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Model Hospital

শান্তা বলেন, আমি একজন সাদাসিধে মানুষ। আমার জীবন যাপনও সাধারণ। তাই সাধারণ মানুষের দুঃখ কস্টের সঙ্গী হতে আমি পছন্দ করি। অবহেলিত নারীদের জীবন যুদ্ধে অংশীদার হতে চাই। বিশেষ করে অনুন্নত, দুঃস্থ ও অসহায় নারীদের উন্নয়নে কাজ করার সুযোগ চাই। আর সরকারের উন্নয়ন কাজগুলো বাস্তবায়নের অংশ হিসেবে মতলব উত্তর, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সোচ্চার ভুমিকা পালন করবো।

তরুণ উদীয়মান এই সমাজকর্মী আরও বলেন, প্রতিটি মানুষেরই জনপ্রতিনিধিদের কাছে চাওয়া পাওয়া বা দাবী থাকে। যেমন সুখে, দুঃখে পাশে থাকা, মানুষের খোঁজ খবর নেয়া। সেই স্থান থেকে আমি বলব সকলের দোয়ায় আমি যদি নির্বাচিত হই তাহলে ভোটার ও সাধারণ জনগণের পাশে থাকব এবং খোঁজ খবর রেখে সহযোগিতার হাত বাড়িতে দিব। সবাই আমার জন্য দোয়া করবেন, দলমত নির্বিশেষে সবকিছুর উর্ধে থেকে সকলের সহযোগীতা নিয়ে জনমানুষের কল্যাণে কাজ করব, ইনশাআল্লাহ।

শামসুন্নাহার শান্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, প্রিয় মতলব উত্তর, দক্ষিণ ও কচুয়াবাসী, আসসালামু আলাইকুম। আমি শামসুন্নাহার শান্তা। প্রয়াত সাইফুল কবির (জসিম সরকার) আমার বাবা।

আপনারা অনেকেই আমার বাবাকে চিনেন এবং জানেন। আমি ছোট থেকেই দেখি আমার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রানপ্রিয় সংগঠন আওয়ামী লীগের এক নিবেদিত প্রাণকর্মী। ১৩নং ইসলামাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক অপমান, লাঞ্চনা ও জেল জুলুমের সম্মুখীন হয়েছেন। আওয়ামী রাজনৈতিক আদর্শ লালন করে অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমার বেড়ে উঠা। এই দাবি নিয়ে আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে (মতলব উত্তর, দক্ষিন ও কচুয়া) একজন প্রার্থী হিসাবে আপনাদের দোয়া ও সমর্থন আশা করছি। সেবার ব্রত নিয়ে আপনাদের পাশে থাকবো এই প্রতিশ্রুতি দিলাম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital