বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাস্তায় রাস্তায় ভ্যান চালিয়ে ছবির প্রচারনা করছেন রাসেল মিয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ২:২১ পিএম
রাস্তায় রাস্তায় ভ্যান চালিয়ে ছবির প্রচারনা করছেন রাসেল মিয়া

সাইদ হোসেন অপু চৌধুরী : ভ্যানে মাইক! চলছে সিনেমার প্রচারণা। কিন্তু ভ্যানে প্যাডেল করছেন নায়ক। পরণে শার্ট-লুঙ্গি আর কাঁদে গামছা। এ চিত্র সিনেমার গল্পে নয়! রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ভ্যানে প্যাডেল করে ‘ভাইয়ারে’ সিনেমার প্রচারণায় নেমেছেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা রাসেল মিয়া। এ চিত্র দেখে অবাকপ্রায় রাজধানীর রিকশা চালকেরা। তারা বলছিলেন, একজন অভিনেতা কিভাবে খুব সাধারণ পোশাকে তাদের কাতারে এসেছেন! তারা দেখে অবাক। এই অভিনেতার সঙ্গে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শুভেচ্ছা বিনিময় করেন।

ভ্যানে পোস্টার সাজিয়ে মাইকে ‘ভাইয়ারে’ সিনেমার প্রচারণা করা হচ্ছে। সরাসরি দর্শকদের সাথে মিশে সিনেমা দেখার আমন্ত্রণ জানানোর জন্য ব্যতিক্রম প্রচারণায় নেমেছেন ‘ভাইয়ারে’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা রাসেল মিয়া। আগামী ২ সেপ্টেম্বর এই সিনেমার শুভমুক্তি।

তিনি বলেন, দর্শকদের হলে গিয়ে সিনেমা দেখার জন্য আমন্ত্রণ জানাতে নিজেই প্রচারণায় নেমেছেন। নিজেই ভ্যানে প্যাডেল করে ঢাকা শহরে ঘুরে ঘুরে প্রচারণা করছেন। প্রচারনার স্বার্থে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত চিত্রনায়ক রাসেল মিয়া ভ্যানে প্যাডেল করবেন বলে জানিয়েছেন।

ব্রেন এন্ড লাইফ হসপিটাল এর ‘ভাইয়ারে’ সিনেমার দুই মিনিটের ট্রেইলার প্রকাশের পর থেকেই সিনেমাটি ব্যাপক আলোচনায় রয়েছে। রাজধানী জুড়ে সাঁটানো হয়েছে পোস্টার। সিনেমার ট্রেইলার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘ভাইয়ারে’ সিনেমা শুভমুক্তির আগেই দর্শকপ্রিয়তা এবং প্রসংশা কুড়াচ্ছে। নেটি দর্শকরা ‘ভাইয়ারে’ সিনেমা শুভমুক্তির অপেক্ষায় রয়েছেন।

Model Hospital

গত ২৪ জানুয়ারি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘ভাইয়ারে’ সিনেমা। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দেয়। সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শনীর পর সবাই ভূয়সী প্রশংসা করেছেন বলে জানিয়েছেন অভিনেতা রাসেল মিয়া।

রকিবুল আলম রকিব পরিচালিত এ সিনেমায় রাসেল মিয়া ছাড়া আরো অভিনয় করছেন সানিয়া জামান জারা, এ্যালিনা শাম্মি, সিমান্ত আহমেদ, শবনম পারভীন, মাহমুদুল ইসলাম মিঠু সহ আরও অনেকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital