বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আশিকাটিতে গ্রাম পুলিশদের মাঝে জন্ম নিবন্ধনের রেজিস্টার খাতা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৪:৩১ পিএম
আশিকাটিতে গ্রাম পুলিশদের মাঝে জন্ম নিবন্ধনের রেজিস্টার খাতা বিতরণ
সজীব খান : সরকারের নির্দেশনা  বাস্তবায়নের লক্ষ্যে, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করার জন্য চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ইউনিয়ন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ইউপি সচিব আবু বকর মানিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আশিকাটি ইউপির স্বাস্থ্য পরিদর্শক মোঃ মনির হোসেন তালুকদার, পরিবার পরিকল্পনা পরিদর্শক শংকর চন্দ্র বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান দুলাল মাল, সামছল হক প্রধানিয়া, শিল্পি আক্তার, ইউপি সদস্যগণ, হিসাব সহকারী, স্বাস্থ্য কর্মী, পরিবার পরিকল্পনা কর্মী, উদ্যোক্তা ও গ্রাম পুলিশ।
সভা শেষে ৯টি ওয়ার্ডের ৯ জন গ্রাম পুলিশদের মাঝে ১টি জন্ম নিবন্ধন রেজিস্ট্রার, ১টি মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার তুলে দেয়া হয়।
সভায় চেয়ারম্যান সকল গ্রাম পুলিশদের সঠিক ভাবে কাজ করার জন্য নির্দেশনা দেন। এবং প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে শিশু জন্মের তালিকা লিপিবদ্ধ করার জোড় তাগিদ দেন।
জন্মেন ৪৫ দিনের মধ্যে শিশুর নিবন্ধন সম্পূর্ণ বিনা খরচে করা যাবে এমন তথ্য সবাইক জানানোর জন্য সকল গ্রাম পুলিশদের ওয়ার্ড সদস্যদের সহযোগীতা করার জন্য অনুরোধ করেন।
এ সময় ইউপি সচিব আবু বকর মানিকও শতভাগ জন্ম নিবন্ধন করার জন্য পরামর্শ প্রদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital