শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁসকে শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ওয়েবিনার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৫:৩০ এম
চাঁসকে শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ওয়েবিনার

ক্যাম্পাস রিপোর্ট : মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ এর অংশ হিসেবে ৩০ আগস্ট বিকাল তিনটায় ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শেখ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ‘‘১৫ আগস্ট পরবর্তী বাঙালির চেতনায় বঙ্গবন্ধু: একটি পর্যালোচনা’’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান। বাংলা বিভাগের প্রভাষক ফাতেমা আক্তারের সঞ্চালনায় ওয়েবিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন।

ওয়েবিনারে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার বলেন, ‘‘বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে তাঁর দেখানো পথেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা যদি আমাদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করি, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রূপ নিবে।’’ জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Model Hospital

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ‘‘বঙ্গবন্ধুর দৈহিক মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু তাঁর আদর্শের মৃত্যু হয়নি। মৃত্যুই তাঁকে অবিনশ্বরই বানিয়েছে, পরিণত করেছে মহানায়কে। তিনি বেঁেচ থাকবেন আমাদের হৃদয়ে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হয়েই। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের হৃদয়ের থাকবেন। তিনি জীবনের ৪৬৮২টি দিন কারাগারে ছিলেন। এদেশের মানুষের মুক্তিই ছিলো তাঁর জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য।’’ ওয়েবিনার আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ওয়েবিনারে সংযুক্ত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital