শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

যুক্তিতে বিশ্বাসী কেউ সংঘাতে বিশ্বাস করেনা; কাজী শাহাদাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৪:৫৬ পিএম
যুক্তিতে বিশ্বাসী কেউ সংঘাতে বিশ্বাস করেনা; কাজী শাহাদাৎ
মোঃ সাজ্জাদ হোসেন রনি : বিতর্ক মানুষকে আত্মপ্রত্যয়ী হতে  শিখায়। বিতর্ক তর্ককে নিরুউৎসাহী করে । যারা বিতর্ককে বিশ্বাস করে তারা কখনো সংঘাতে বিশ্বাস করেনা ।
হাইমচরে বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল পর্বে প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহাদাৎ উপরোক্ত বক্তব্য রাখেন ।
৪ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায়,  হাইমচর বিতর্ক একাডেমী কতৃক আয়োজিত আন্তউপজেলা মাধ্যমিক স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল পর্ব উপজেলার আদর্শ শিশু নিকেতন স্কুল মিলনায়তনে,  একাডেমীর সভাপতি মোঃ নুরে আলম মাসুম এর সভাপতিত্বে এবং,  সহ সভাপতি ইমরান হোসেনের সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগীতার সমাপনী পর্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাইমচর বিতর্ক একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মোঃ মাজহারুল ইসলাম শফিক, হাইমচর মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, প্রবীণ শিক্ষাবীদ সাবেক প্রধান শিক্ষক আঃ লতিফ মিয়া, হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইয়াছিন মিয়া, নীলকমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, বাজাপ্তী রমনীমোহন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাকসুদুল আলম, আদর্শ শিশু নিকেতনের সহকারী শিক্ষিকা কাকলী রাণী দাস, হাইমচর বিতর্ক একাডেমির সাধারণ সম্পাদক সালমা সুলতানা ইতি প্রমূখ।
সকাল ১১ টায় শুরু হওয়া বিতর্কের ফাইনাল পর্বে  “শিক্ষা নয় সুশিক্ষাই জাতির মেরুদণ্ড” বিষয়ের পক্ষে অবস্থান করে আদর্শ শিশু নিকেতন স্কুল দল এবং বিপক্ষে অবস্থান করে হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল। বিচারকের দায়িত্ব পালন করেনঃ মানোয়ার হোসেন মোল্লা, মাহবুবুর রহমান ও মাকসুদুল আলম। বিচারকদের মূল্যায়নে দলীয়ভাবে আদর্শ শিশু নিকেতন  স্কুল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপের স্থান দখল করে। শ্রেষ্ঠ বক্তার গৌরব অর্জন করে আদর্শ শিশু নিকেতন স্কুল দলপর দলনেতা আয়সা আক্তার মারিয়া ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, “প্রত্যন্ত অঞ্চলে এতো মানসম্মত বিতার্কিক তৈরী হয়েছে তা এখানে না আসলে বিশ্বাস হতো না। চাঁদপুর জেলায় উপজেলা পর্যায়ে হাইমচর বিতর্ক একাডেমি সাংগঠনিক পর্যায়ে দ্বিতীয় প্রতিষ্ঠান। তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলার দিকে তাকালে চাঁদপুর জেলাই একমাত্র জেলা যেখানে সরকারি দলের মধ্যে তেমন কোনো সংঘাত নেই। এই বিষয়ে তিনি স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির বিতার্কিক হওয়ায় যুক্তিকে বিশ্বাস করার কারনে তিনি সংঘাতকে এড়িয়ে চলেন বলে বর্ণনা করেন। কাজী শাহাদাৎ বলেন, হাইমচর বিতর্ক একাডেমি এভাবে তৃণমূল পর্যায়ে বিতর্ককে ছড়িয়ে দিতে পারলে তরুন ও যুব সমাজকে শৃংখলায় রাখতে পারবেন। তিনি পক্ষ দলের দল নেতা এবং বিপক্ষ দলের ২য় বক্তার সাবলীল বক্তব্যে সন্তুষ্ট হয়ে  বিশেষ পুরস্কার প্রদান করেন।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।