বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ প্রার্থী মুকবুল মিজির মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৫:২৬ পিএম
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ প্রার্থী মুকবুল মিজির মতবিনিময় সভা

গাজী মোঃ ইমাম হাসান : আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে অংশ গ্রহন বিষয়ে ভোটারসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র আস্তভাজন ও একান্ত স্নেহধন্য সাবেক সদস্য মোঃ মুকবুল হোসেন মিয়াজী।

গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় সদস্য তথা ভোটারসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তিনি উক্ত পদে নির্বাচন করার আশা ব্যক্ত করেন।

এসময় মোঃ মুকবুল হোসেন মিয়াজী বলেন, আমি মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে ও শিক্ষামন্ত্রী ডা দীপু মনি এমপি ও তাঁর সহদর বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ জেআর ওয়াদুদ টিপু ভাইয়ের স্নেহে স্বাধীনতা স্বপক্ষ দলের রাজনীতি করছি।

দলের সকল আন্দোলন সংগ্রাম ও কর্মসূচীতে সব সময় আপনাদের ও সদর থানা যুবলীগের নেতৃবৃন্দেরকে সাথে নিয়ে কাজ করে আসছি। আপনারা সব সময় আমাকে কাছে পেয়েছেন। আমি আমার সাধ্য অনুসারে দলের পাশাপাশি জণকল্যাণে কাজ করে আসছি।

Model Hospital

সব সময় চেষ্ঠা করেছি মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে। যারা জন্য আজ নির্বাচনী এলাকায় আমার একটা সামাজিক ও রাজনৈতিক পরিচয় রয়েছে।আমি চাই একটা অবস্থানে থেকে জনগণের প্রাপ্য অধিকার ও বর্তমান সরকারের উন্নয়ন সুষম বন্টনের মাধ্যমে আপনাদের সাথে থাকতে।

বিগত পরিষদে সদস্য থাকা কালিন সময়ে আমার ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন করা হয়েছে।গন কবর স্থান,পাকা ঘাটলা নির্মান,শহীদ মিনার নির্মান,স্কুল-বিদ্যালয় পুর সংস্কার,ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তিসহ বিভিন্ন আর্থিক সহায়তা করেছি। তাই আপনারা আমাকে চান বলেই আমি চাঁদপুর জেলা পরিষদের সদস্য পদে প্রার্থী হয়েছি।

আপনারা আমার জন্য দোয়া করবেন।আমি যেন আপনাদের ভোটে ও দোয়ায় পুরনায় সদস্য পদে নির্বাচিত হয়ে আমার উন্নয়ন কাজ চলমান রাখতে পারি।

মতবিনিময় সভায় এসময় তরপুরচন্ডী ইউনিয়ন টরিষদের বিভিন্ন সদস্য ও সদর থানা যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।