বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ট্রাক-চাপায় স্বামী ও ৮ মাসের অন্তঃসত্তা স্ত্রী নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ পিএম
কচুয়ায় ট্রাক-চাপায় স্বামী ও ৮ মাসের অন্তঃসত্তা স্ত্রী নিহত

মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে স্বামী ওয়াজউদ্দীন (৩০) ও ৮ মাসেরঅন্তঃসত্তা স্ত্রী সাবিকুন্নাহার (২৪) নিহত হয়েছে।

শনিবার (১০ সেপ্টম্বর) বিকেলে কচুয়া-গৌরিপুর সড়কেরকচুয়া উপজেলার সাচারেরহাটমুড়া মসজিদ সংলগ্ন এলাকায়এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই রবিউল্ল্যাহ ও ছফিউল্ল্যাহ জানান, নিহতের বাড়ি উপজেলার বারৈয়ারা মোল্লা বাড়ি। আমরা চার ভাই তিন বোনের মধ্যে ওয়াজউদ্দীন প্রথম। গত বছর প্রবাস থেকে ফিরে বারৈয়ারা উত্তর পাড়া নজরুল ইসলামের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

ঘটনার দিন সাচার থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ঘাতক ট্রাক আমার ভাই ভাবীর প্রাণ কেড়ে নেয় । আমার ভাবী ৮মাসের অন্তঃসত্তা ছিলো বলেই তারা কান্নায় ভেঙ্গে পড়ে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল ও সাচার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনোয়ার হোসেন জানান, ওয়াজউদ্দীন তার স্ত্রী সহ সিএনজি যোগে সাচার থেকে বারৈয়ারা যাওয়ার পথে ঢাকা থেকে কচুয়াগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওয়াজউদ্দীন ও সাবিকুন্নাহারের মৃত্যু হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital