বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ইউসুফ গাজী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩১ পিএম
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ইউসুফ গাজী

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ গাজী। এর আগে চাঁদপুর থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করেন ৭জন।

১০ সেপ্টেম্বর শনিবার বিকেলে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ৬১ টি জেলা পরিষদের প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। গত ৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর ধানমন্ডি আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে চলে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় ফরম বিতরণ।

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইউসুফ গাজী, সহ-সভাপতি মঞ্জুরুল আহমেদ মঞ্জু, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া ও চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. আহসান হাবিব চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করেন।

প্রসঙ্গত, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার আগে আলহাজ্ব ইউসুফ গাজী চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি, চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, চাঁদপুর সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।