শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বলাখালে কাজী শাহাদাত সড়কে আরসিসি প্রকল্পের কাজ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ২:৫৮ পিএম
বলাখালে কাজী শাহাদাত সড়কে আরসিসি প্রকল্পের কাজ উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডস্থ বলাখাল উত্তর পাড়ায় কাজী শাহাদাত সড়কের আরসিসি প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর ২০২২) সকাল ৯টায় হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ. স. ম. মাহবুব-উল-আলম লিপন এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বলাখাল কাজী বাড়ির সম্মুখস্থ বায়তুল মামুর জামে মসজিদের নিকটে উক্ত কাজ উদ্বোধনকালে তাঁর সাথে ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, হাজীগঞ্জ পৌরসভার সহকারি প্রকৌশলী মো: ইদ্রিস মিয়া, উপ-সহকারী প্রকৌশলী মো: আব্দুর রাজ্জাক, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: মাঈনুদ্দিন মিয়াজী, অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার কাজী খোরশেদ আলম ও কাজী সামছুল আলম, কাজী মাসুম, সাবেক পৌর কাউন্সিলর কাজী নিজামুদ্দিন, বলাখাল মবকুল আহমেদ ডিগ্রী কলেজের প্রভাষক কাজী নাছির, ঠিকাদার এম এ হাসেমসহ স্থানীয় গন্যমান্য  ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital