শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ইউসুফ গাজীকে মতলব উত্তর আওয়ামী লীগের অভিনন্দন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৩:০২ পিএম
জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ইউসুফ গাজীকে মতলব উত্তর আওয়ামী লীগের অভিনন্দন

মতলব উত্তর ব্যুরো : আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মো. ইউসুফ গাজী। গত ১০ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে। আওয়ামী লীগ ব্যানারে মো. ইউসুফ গাজী নির্বাচন করবেন।

মো. ইউসুফ গাজী দলীয় মনোনয়ন পাওয়ায় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

এক শুভেচ্ছা বার্তায় সভাপতি অ্যাড. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিয়েছেন আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই।

আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আবু ইউসুফ গাজীকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমরা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সাথে দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে আমরা কাজ করবো। এবং সকল ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগকে নির্দেশনা দেওয়া হবে।

Model Hospital

দলীয় মনোনয়ন প্রাপ্ত মো. ইউসুফ গাজী বর্তমানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি, চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিগত দিনের কার্যক্রম অনুযায়ী মো. ইউসুফ গাজী দলের কাছে একজন পরীক্ষিত নেতা বলেও জানান এমএ কুদ্দুস।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital