বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে কলাগাছ কাটা নিয়ে সংঘর্ষ; এসএসসি পরীক্ষার্থী’সহ আহত ৪

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ২:২০ পিএম
মতলবে কলাগাছ কাটা নিয়ে সংঘর্ষ; এসএসসি পরীক্ষার্থী’সহ আহত ৪

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কলাকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৭-৮টি কলাগাছ কেটে ক্ষতিসাধন করে।

এ নিয়ে বাকবিতন্ডা হলে পূর্ব পরিকল্পিত ভাবে দা, লাঠি, সোটা, লোহার রড’সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় এসএসসি পরীক্ষার্থী’সহ আহত হয় ৪জন। ১১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে কলাকান্দা গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। কলাকান্দা গ্রামের শাহজাহান সিকদারের স্ত্রী মর্জিনা বেগম বাদি হয়ে মৃত. মমিনুল হক সিকদারের ছেলে শাহজালাল, শাহজালাল সিকদারের ছেলে মো. সকিব ও মো. রাকিব, শাহজালাল সিকদারের স্ত্রী হোসনেয়ারা বেগম, শাহজালাল সিকদারের মেয়ে শাকিলা আক্তার’সহ আরো ৩-৪জনকে অভিযুক্ত করে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে, শাহজাহান সিকদারের ছেলে মামুন সিকদার, মামুন সিকদারের মেয়ে ইভা আক্তার, মৃত. মমিনুল হক সিকদারের ছেলে শাহজাহান সিকদার, শাহজাহান সিকদারের স্ত্রী মর্জিনা বেগম। মামুন সিকদার ও এসএসসি পরীক্ষার্থী ইভা আক্তারের অবস্থা গুরুত্বর হওয়ায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মাথা’সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর কাটা জখম হয়।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital