বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে শ্রেষ্ঠ শিক্ষানুরাগী নির্বাচিত সাংবাদিক শহিদুল ইসলাম খোকন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১:১৩ পিএম
মতলব উত্তরে শ্রেষ্ঠ শিক্ষানুরাগী নির্বাচিত সাংবাদিক শহিদুল ইসলাম খোকন

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষার উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য শ্রেষ্ঠ শিক্ষানুরাগী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন সাংবাদিক শহিদুল ইসলাম খোকন।

গত ১২ সেপ্টেম্বর সোমবার দুপুরের উপজেলা শিক্ষা অফিসে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের শ্রেষ্ঠ শিক্ষানুরাগী সমাজকর্মী বাছাই কমিটি’র সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এতে ক্লাস্টার পর্যায়ে ৮ ক্লাস্টার থেকে ৮ জন শ্রেষ্ঠ শিক্ষানুরাগী হয়ে আসেন। সাক্ষাৎকারে ২ জন অনুপস্থিত থাকায় বাকী ৬ জনের সাক্ষাৎকার হয়। এতে শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন জড়িপে ৪০নং ব্রাহ্মণচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ও সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম খোকনকে লিখিতভাবে নির্বাচিত করা হয়েছে।

জানা যায়, উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৮০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জড়িপ চালিয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহারে উদ্বোদ্ধ করা, বাথরুম নির্মাণ, বিদ্যালয়ে দেয়াল নির্মাণ ও পরিস্কার-পরিচ্ছন্ন রাখায় অবদান, বিদ্যালয়ে সৌন্দর্য বর্ধনে ফুল ও ফলজবৃক্ষ রোপণ, খেলাধুলার সামগ্রী বিতরণ, কাব দল গঠনসহ ব্যাক্তিগত অর্থায়নে বিদ্যালয়সমূহ ও শিক্ষার্থীদের মানোন্নয়নে মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হন।

সাংবাদিক শহিদুল ইসলাম খোকন উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৪০নং ব্রাহ্মণচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদুৎসাহী সদস্য ও সভাপতি।

Model Hospital

তিনি ব্যবসায়ী, সাংবাদিক, সাংস্কৃতিকমনা, কলামিস্ট, সমাজ সেবক, মানবাধিকার কর্মী ও সংগঠক। তিনি কেএসপি সাংস্কৃতিক জোটের চাঁদপুর জেলা শাখার সভাপতি, সৎ সঙ্গ ফাউন্ডেশনর মতলব উত্তর উপজেলা শাখার সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, মতলব উত্তর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ব্রাহ্মণচক দক্ষিণপাড়া বায়তুল মামুর জামে মসজিদের যুগ্ম সম্পাদক, মতলব উত্তর ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাক।

সে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সময়ের কথা ডটকম এর সম্পাদক ও প্রকাশক, নবধারা নিউজ ২৪ ডটকম এর সহ-সম্পাদক, দৈনিক চাঁদপুর বার্তার স্টাফ রিপোর্টার, নগর টিভির চাঁদপুর জেলা প্রতিনিধ, দৈনিক ভোরের ডাক, দি পিপলস টাইমসের মতলব উত্তর প্রতিনিধি, দি বিজনেস স্টাডির বিজ্ঞাপন প্রতিনিধি ও রাজধানী টাইমসের মতলব উত্তর প্রতিনিধি।

এক সাক্ষাৎকারে এ সমাজ হিতৈষী সাংবাদিক শহিদুল ইসলাম খোকন বলেন, ৪০নং ব্রাহ্মণচক সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর শিক্ষানুরাগী সদস্য ও পরে সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে শিক্ষার মান উন্নয়নে কাজ করেছি। বিশেষ করে প্রাথমিক শিক্ষা অফিসারগন, বিদ্যালয়ের শিক্ষক ম্যানেজিং কমিটি, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষের সার্ভিক সহযোগীতা পেয়েছি। আমার একাজে স্থানীয় সাংসদ এ্যাড. নূরুল আমিন রুহুল এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, দূর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের ও স্থানীয় সাংবাদিকগন ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ আমাকে উৎসাহ, অনুপ্রেরণা ও সহযোগীতা করেছে।

আমি সরকারি সকল জাতীয় দিবসে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ জুগিয়েছি এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছি।

মহামারি করোনাকালীন সময়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও স্যানেটাশন বিতরণ করেছি। অভিভাবকদের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছি এবং বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দিয়েছি। এছাড়াও বৃক্ষ রোপণ, পরিস্কার পরিছন্ন, মাঠ ভরাট, শ্রেণি কক্ষ বৃদ্ধি, শহীদ মিনার নির্মাণ, শিক্ষকদের তদারকি, মা সমাবেশ, ফলাফল বৃদ্ধি, খন্ডকালীন শিক্ষক নিয়োগ, সীমানা নির্ধারণসহ আরো অসংখ্য কাজ করেছি। আমি শিক্ষার মানোন্নয়ন ও মানব সেবক হিসেবে নিজেকে কাজ করে যাচ্ছি।

এছাড়াও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ, পথ শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ, কিশোরীদের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ, রাস্তার মোড়ে ও কবরস্থানে সৌরবিদ্যুত স্থাপন, মসজিদ, মাদ্রাসা ও ঈদগাঁয়ে অনুদান’সহ বিভিন্ন সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছি। যতদিন বাঁচি, ততদিন মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখবো ইন্শাআল্লাহ।

মতলব উত্তর উপজেলা প্রাথমিক অফিসের শ্রেষ্ঠ শিক্ষানুরাগী বাছাই কমিটিসহ সংশ্লিষ্ট সকলকের কাছে কৃতজ্ঞ। যতদিন বেঁচে থাকি ততদিন যাতে মানুষের সেবা করে যেতে পাড়ি সেজন্য সকলের কাছে দোয়া চাই।

এর আগে ৩০ আগস্ট শ্রেষ্ঠ শিক্ষানুরাগী সমাজকর্মী বাছাই কমিটির আয়োজনে দূর্গাপুর ইউনিয়ন ক্লাস্টারে তিনি শ্রেষ্ঠ শিক্ষানুরাগী নির্বাচিত হন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital