শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সমাজসেবায় বাদল গাজী এ কে এম ফজলুল হক গোল্ডেন এ্যাওয়ার্ডে মনোনীত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৪:০৭ পিএম
সমাজসেবায় বাদল গাজী এ কে এম ফজলুল হক গোল্ডেন এ্যাওয়ার্ডে মনোনীত

সাইদ হোসেন অপু চৌধুরী : একজন ব্যক্তি সমাজের বিভিন্নভাবে ভূমিকা রাখতে পারেন, সমাজ সেবা তিনিই করেন যিনি সমাজের সর্বস্তরের মানুষের সাথে মিশেন, সমাজের আধুনিকায়নে গুরুত্ব রাখেন এবং সবার সুখ দুঃখ ভাগ করে নেন।

তারুণ্যেকে নিয়ে এগিয়ে যাবার স্বপ্ন যিনি দেখেন,  তিনিই তো স্বপ্নদ্রষ্টা। আর এমনি ব্যক্তিত্ব চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল গাজী।

যিনি সমাজ বিনির্মাণে আলোকবর্তিকার মতো কাজ করে যাচ্ছেন নিরবে নিঃভূত্তে। তাকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ করোনা কালীন সময়ে মানব ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ শেরেবাংলা এ কে এম ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদানে মনোনীত করা হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারী প্রাদুর্ভাবের শুরুতে সরকারের নির্দেশনা পালনে মাঠ পর্যায়ে কঠোর মানবিকতার পরিচয় দেন তিনি। সেই সাথে তিনি জীবন বাজি রেখে সর্ব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের ব্যক্তিগত পক্ষ থেকে ত্রাণ, ঔষধ ও খাদ্য সামগ্রী মানুষের ঘরে পৌছে দেন, এমনকি নিজের জীবনের মায়া ত্যাগ করে সে সার্বক্ষণিক চাঁদপুরের পুলিশ ও জেলা প্রশাসন সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।

Model Hospital

তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় সকল দুর্যোগে দুঃসময় মানুষের পাশে দাঁড়াবার জন্য বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শেরেবাংলা এ কে এম ফজলুল হক গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২ মনোনীত করেন।

উল্লেখ্য: আগামী ১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় বিজয়নগর হোটেল অরনেট থ্রি- স্টারে বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম এর কাছ থেকে বাদল গাজী অ্যাওয়ার্ড গ্রহণ করবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital