বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফেসবুকে পোস্ট দিয়ে প্রেমিক গেল কবরে, প্রেমিকা শ্বশুরবাড়ি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৯ পিএম
ফেসবুকে পোস্ট দিয়ে প্রেমিক গেল কবরে, প্রেমিকা শ্বশুরবাড়ি

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিনের প্রিয় মানুষটির অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে- এমন খবর শুনে ক্ষোভ আর অভিমানে ফেসবুক এ পোস্ট করে আত্মহত্যা করেছেন চাঁদপুরের হাজীগঞ্জের যুবক রাহিমুল ইসলাম শুভ (২৫)।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরের একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে সোমবার (১২ সেপ্টেম্বর) ফেসবুকে পোস্ট দিয়ে শুভ বলেন, ‘প্রিয়তমা অন্যত্র চলে যাচ্ছে (বিয়ে হয়ে যাচ্ছে)। সুতরাংবেঁচে থেকে আর কোনো লাভ নেই। তাই চিরবিদায় নিয়ে আমিও চলে গেলাম।’

শুভ হাজীগঞ্জ উপজেলার পূর্ব হাঁটিলা গ্রামের মনির হোসেনের ছেলে। তিনি ঢাকার মিরপুর এলাকায় একটি বেসরকারি অফিসে চাকরি করতেন।

Model Hospital

স্বজনরা জানান, শুভ তার পাশের গ্রামের একটি মেয়েকে ভালোবাসতেন। দীর্ঘদিন ধরে তাদের দুজনের মধ্যে বেশ ঘনিষ্ঠতাও ছিল। ঢাকার কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে গেলে শুভ তার পছন্দের মানুষটিকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। তাছাড়া ফেসবুকে মেয়েটিকে নিয়ে ইতিবাচক পোস্টও দিতেন।

শুভর বাবা মনির হোসেন বলেন, ‘হঠাৎ করে শুভর পছন্দের সেই মেয়ের অভিভাবক অন্যত্র বিয়ে দেয়ার সিদ্ধান্ত নিলে ভেঙে পড়ে শুভ। একপর্যায়ে মেয়েটির অন্যত্র বিয়ের দিন তারিখের খবর পেয়ে ফেসবুকে এসে মনের কষ্টের কথা জানিয়ে পরে সিলিংফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।’

শুভ যাকে ভালোবাসতেন মঙ্গলবার দুপুরে সেই মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। অন্যদিকে ঢাকায় পুলিশি কার্যক্রম শেষে গ্রামের বাড়িতে পরিবারের সদস্যদের কাছে শুভর মরদেহ হস্তান্তর করা হয়।

বিকেলেই পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital