বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মনোনয়ন পত্র জমা দিয়েছেন মশিউর রহমান মিটু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:০৯ পিএম
মনোনয়ন পত্র জমা দিয়েছেন মশিউর রহমান মিটু

এস এম ইকবাল : আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর সাধারণ সদস্য পদে ফরিদগঞ্জ আসন থেকে মনোনয়ন পত্র দাখিল করেন সাবেক জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু।

১৪ই সেপ্টেম্বর বুধবার দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে  মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম শেখ, ফরিদগঞ্জ পৌরসভা ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু, যুবলীগ নেতা ইব্রাহীম আখন্দ, উপজেলা ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি, উপজেলা তাঁতীলীগের সভাপতি কাইয়ুম প্রমূখ।

মনোনয়ন জমা দেওয়ার শেষে মশিউর রহমান মিটু বলেন, আমি বিগত ৫ বছর চাঁদপুর জেলা পরিষদের প্রতিনিধিত্ব করেছি। সততার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি এবং আমার এলাকার সাধারণ জনগণের সুখে-দুখে কাছে থাকার চেষ্টা করেছি। আগামী দিনেও নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করব। জেলা পরিষদ থেকে যে সকল সুযোগ সুবিধা এসেছে তা এলাকায় সুষম বন্টন করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস এ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার ভোটারগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।

Model Hospital

উল্লাখ্যঃ ২০১৬ সালের ২৮ ডিসেম্বর জেলা পরিষদের নির্বাচনে ৭নং ওয়ার্ডে থেকে (তালা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মো. মশিউর রহমান মিটু।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।