বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাসুদেব সাহা সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক নির্বাচিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৯ এম
বাসুদেব সাহা সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক নির্বাচিত

মোঃ রাছেল : কচুয়ার ঐতিহ্যবাহী সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাসুদেব সাহা।

বুধবার রাতে জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের অফিস কক্ষে মন্দির কমিটির সভাপতি বটু কৃষ্ণ বসুর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বাসুদেব সাহাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সদস্য মানিক ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, সংঘের সিনিয়র সহ-সভাপতি নিখিল দাস, সহ-সভাপতি নিমাই সরকার, দিবাকর সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গোপ, শুকদেব গোস্বামী, অর্থ সম্পাদক গনেশ চন্দ্র ধর, সাংস্কৃতিক সম্পাদক রণজিৎ সাহা, সদস্য বাদল সরকার, দুলাল চন্দ্র দাস, মন্দিরের তত্বাবধায়ক সুবল দাস, সাংস্কৃতিক সংঘের আওতাধীন দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জয় গোপ, সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র পোদ্দার, অর্থ সম্পাদক প্রদীপ বিশ্বাসসহ মন্দির কমিটির অনান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য: ২০২০ সালে জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের বটু কৃষ্ণ বসুকে সভাপতি ও তাপস পোদ্দারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এর কিছুদিন পরেই সাধারণ সম্পাদক তাপস পোদ্দার ব্যক্তিগত সমস্যার কারনে দায়িত্ব পালনে অব্যাহতি চেয়ে সভাপতি বরাবর পদত্যাগ পত্র জমা দেয়। তারপর থেকে যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গোপ তার স্থলে ১৩ মাস দায়িত্ব পালন করে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।