শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সদস্য পদে শাহরাস্তির বিল্লাল হোসেন তুষারের মনোনয়ন দাখিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১১:০৮ এম
সদস্য পদে শাহরাস্তির বিল্লাল হোসেন তুষারের মনোনয়ন দাখিল
রাফিউ হাসান হামজা : আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে শাহরাস্তি উপজেলা থেকে সদস্য পদে নির্বাচনের জন্য শাহরাস্তি উপজেলার জনপ্রিয় প্রার্থী বিল্লাল হোসেন তুষার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা নির্বাচন অফিস কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাজী নজরুল ইসলাম, টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক, আওয়ামীলীগ নেতা আলমগীর কবির পলাশ প্রমুখ।
বিল্লাল হোসেন তুষার বলেন, বিগত দিনে আমার জীবদ্দশায় জনগণের সেবায় কাজ করেছি এবং জনগনের সেবায় নিয়োজিত ছিলাম। এবার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী হয়ে শাহরাস্তি উপজেলা পরিষদ, ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জনপ্রতিনিধিদের সাথে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital