বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছে ৫৮ জন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ২:২১ পিএম
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছে ৫৮ জন
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশের ন্যায় চাঁদপুর জেলায় ব্যস্থ সময় পার করছে প্রার্থীরা।

বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আর দাখিল করেছেন চেয়ারম্যান পদে ৬ জনসহ মোট ৫৮ জন।

চেয়ারম্যান পদের প্রার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক কামরুল হাসান ও জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সকাল ৮ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা চাঁদপুর জেলা নির্বাচন অফিসের কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ জামশেদুল ইসলাম সিকদার এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

Model Hospital

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন, সাধারণ সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত সাধারণ সদস্য পদে ১৩ জনসহ মোট ৫৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

এরা হলেনঃ চেয়ারম্যান পদে চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউসুফ গাজী, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, প্রবাসী জাকির হোসেন প্রধানীয়া ও মোঃ নাছির উদ্দীন।

শুধু চেয়ারম্যান পদে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মনজুর আহমদ মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা দাখিল করেনি।

সাধারণ সদস্য পদে ( চাঁদপুর সদর) ১নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র দাখিল করেছেনঃ সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ মুকবুল হোসেন মিজি, মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, জাকির হোসেন হিরু, মোঃ শাহ আলম খান, মোঃ ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী, মোঃ মাহবুবুর রহমান, আবুল বারাকাত লিজন পাটওয়ারী।

সাধারণ সদস্য পদে (হাইমচর) ২নং ওয়ার্ড থেকে মনোনয়রপত্র দাখিল করেছেন খোরশেদ আলম ও এস. এম. কবির।

সাধারণ সদস্য পদে (ফরিদগঞ্জ) ৩নং ওয়ার্ড থেকে মশিউর রহমান, মোঃ শাহাবুদ্দিন হোসেন, মোঃ মিজানুর রহমান ভূইয়া, আলী আক্কাস মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাধারণ সদস্য পদে (মতলব দক্ষিণ) ৪ নং ওয়ার্ড থেকে সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ আল-আমিন ফরাজী, জসিম উদ্দিন, মোঃ রিয়াদুল আলম, বাদল ফরাজী, মোঃ ফরহাদ হোসেন মনোনয়নপত্র দাখিল করেন।

সাধারণ সদস্য পদে (মতলব উত্তর উপজেলা) ৫ নং ওয়ার্ড থেকে মোঃ আলাউদ্দিন, মিনহাজ উদ্দিন খান, মোঃ হাবিবুর রহমান, জহিরুল ইসলাম, আব্দুল্লাহ মোহাম্মদ ইসা, আবুল খায়ের মনোনয়নপত্র দাখিল করেন।
সাধারণ সদস্য পদে (কচুয়া উপজেলা) ৬ নং ওয়ার্ড থেকে মনোনয়রপত্র মনোনয়নপত্র দাখিল করেন জোবায়ের হোসেন, তৌহিদ ইসলাম, বিল্লাল হোসেন, মোহাম্মদ জামাল হোসেন, আহসান হাবিব প্রাঞ্জল, মোঃ সালাউদ্দিন।

সাধারণ সদস্য পদে (হাজীগঞ্জ উপজেলা) ৭নং ওয়ার্ড থেকে মোঃ বিল্লাল হোসেন ও আঃ রব মিয়া মনোনয়নপত্র দাখিল করেন।

সাধারণ সদস্য পদে (শাহরাস্তি উপজেলা) ৮নং ওয়ার্ড থেকে তুহিন খান, মাহবুব আলম, মোঃ জাকির হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ ইব্রাহিম খলিল পন্ডিত তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ১ নং ওয়ার্ড (সদর, ফরিদগঞ্জ, হাইমচর) থেকে আয়শা রহমান, জোবেদা মজুমদার খুশি, মারজানা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।

সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ২ নং ওয়ার্ড (মতলব উত্তর, মতলব দক্ষিন, কচুয়া) থেকে  শামছুন নাহার, নাজমা আক্তার আখি ও তাছলিমা আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ৩ নং ওয়ার্ড (হাজীগঞ্জ ও শাহরাস্তি) থেকে জোবেদা মজুমদার খুকি, জান্নাতুল ফেরদৌসী, মুক্তা আক্তার, রুবি বেগম, ছকিনা বেগম, শিউলি আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital