বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ডাকাতি মামলায় সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরদার আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪২ এম
চাঁদপুরে ডাকাতি মামলায় সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরদার আটক

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তরে ডাকাতি মামলায় হাইমচরের নীলকমল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সরদার আটক হয়েছে। ১৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে তাকে আটক করে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। নৌ পুলিশ জানায়, পূর্বের মামলা নং-৩/১৩৮,(০২-০৭-২০২১)। মামলার বাদী ভুক্তভোগী ট্রলার মালিক সাদ্দাম।

জানা যায়, ওই মামলার অন্যতম আসামী সোহাগ বেপারী আদালতে স্বীকারোক্তিতে মোট ৮/১০ এর মধ্যে সালাহউদ্দিন সরকারকে আটক করা হয়। আটক এই আসামী সালাহউদ্দিন সরকার চাঁদপুরের হাইমচরের কামাল সরদারের ছেলে এবং নীলকমল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।

এসব তথ্য জানিয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুজ্জামান বলেন, সালাহউদ্দিন সরদার কে কিছুক্ষন আগে ডাকাতি মামলায় আটক করি। তাকে আমরা আইনগত প্রক্রিয়া শেষ করে আদালতে প্রেরণ করবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital