শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জেলা পরিষদ নির্বাচনে মনিরুজ্জামান মানিকের প্রচারনা অব্যাহত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১:১২ পিএম
জেলা পরিষদ নির্বাচনে মনিরুজ্জামান মানিকের প্রচারনা অব্যাহত
সজীব খান : চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ২০২২ তফসিল ঘোষণার পর থেকেই সদস্য পদে নাম শুনা যাচ্ছে। জেলার শ্রেষ্ঠ, মৈশাদী ইউনিয়নের সাবেক জনবান্ধব চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক। ইতি মধ্যে তিনি নিজের পরিচিতি দিয়ে জানান দিয়েছেন। চাঁদপুর সদরের সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মোহাম্মদ মনিরুজ্জামান মানিক সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর সভা নিয়ে গঠিত সদস্যের আসনে তিনি প্রার্থীতা হয়েছে। চাঁদপুরের স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশসহ ও গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যাপক প্রচারণা দেখা যাচ্ছে।
মনিরুজ্জামান মানিক বলেন, আমি জেলা পরিষদের সদস্য প্রার্থী হয়েছে, সদস্য পদে বিজয়ী হলে সদরের বিভিন্ন উন্নয়ন মূলক কাজগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বারদের সাথে সমন্বয় করে করবো। উন্নয়নগুলো অব্যাহত রাখবো।
ভোটাররা যদি আমাকে যোগ্য ভেবে ভোট প্রদান করে, তাহলে তাদের ভোদের মর্যাদা রাখার চেষ্টা করবো, আমি মৈশাদী  ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন সময়ে যেভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছি, জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলে সেভাবেই কাজ করবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital