বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে আবাসিক হোটেল থেকে প্রবাসীর লাশ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১:৪৭ পিএম
মতলবে আবাসিক হোটেল থেকে প্রবাসীর লাশ উদ্ধার

মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণে আবাসিক হোটেল থেকে হিমেল আহমেদ (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মতলব শহরের পুরনো ফেরিঘাট এলাকার আজমেরী আবাসিক হোটেলের ১৯ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত হিমেল জেলার মতলব উত্তর উপজেলার পূর্ব নাউরী গ্রামের খোকন প্রধানের ছেলে।

পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ৮ টার দিকে হিমেল হোটেলের ২য় তলার পূর্ব পাশের ১৯নং কেবিনে উঠেন। আজ দুপুর ১২ টার দিকে হোটেল বয় তার খোঁজ করতে গেলে ভিতর থেকে কক্ষের দরজা বন্ধ পায়। ডাকাডাকির পর কোনো সারা শব্দ না পাওয়ায় হোটেল বয় দ্রুত বিষয়টি হোটেলের ম্যানেজারকে জানায়। পরে ম্যানেজার ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ হোটেলের কক্ষ থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মৃত হিমেলের বাবা খোকন প্রধান জানান, গত নয় মাস পূর্বে আমার ছেলেকে দুবাই পাঠিয়েছিলাম। আমরা তো জানি আমাদের ছেলে এখনো দুবাই আছে। কোনদিন বাংলাদেশে এসেছে তাও আমরা জানি না।

Model Hospital

হোটেল ম্যানেজার বাবর আলী জানান, শনিবার রাত ৮টার দিকে ওই যুবক হোটেলের কক্ষে উঠে। অনেক বেলা হয়ে যাওয়ার পরও তাকে না দেখে সে তার খবর নিতে লোক পাঠায়।

উপ-পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম জনান, তাকে বমিরত বিছানায় উপুর হয়ে পড়ে আছে অবস্থায় পাই। এছাড়া মোবাইলে ছবি দেখে বোঝা গেছে বিদেশে সে গাড়ির ড্রাইভিং করতো।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে সে বিষক্রিয়ায় মারা গেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital