শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মায়ের অসচেতনতায় ৭ বছরের শিশু ডুবে গেল নদীতে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৫ পিএম
চাঁদপুরে মায়ের অসচেতনতায় ৭ বছরের শিশু ডুবে গেল নদীতে

প্রিয় চাঁদপুর রিপোার্ট : চাঁদপুরের অন্যতম পর্যটন কেন্দ্র বড় স্টেশন ত্রি নদীর মোহনায় মায়ের অসচেতনতার কারনে খেলতে গিয়ে নদীর পানিতে পড়ে তলিয়ে যায় এক শিশু।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মা-খালাসহ ৭ বছর বয়সী বাবু নামে এক শিশু ঘুরতে এসে মায়ের হাত ছেড়ে খেলাধুলার এক পর্যায়ে পা পিছলে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক অন্য এক পর্যটক যুবকের নজর কাড়লে সে পানিতে ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে উদ্ধার করেন। এসময় পানির স্রোতে ১০-১২ হাত দুরে চলে যায় শিশুটি।

শিশুটি নদীর পানিতে পড়ে যাওয়ার ডাক চিৎকার শুনে অন্যান্য পর্যটকরা ঘটনাস্থলে ভিড় জমায়। এদিকে সন্তানের এমন অবস্থা দেখে মা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সন্তানকে ছেড়ে দিয়ে মায়ের অসাবধনতায় শিশুটির এমন অবস্থা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পরিবারের তথ্য মতে, শিশুটি কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল। তারা চাঁদপুর পুরান বাজারের জাফরাবাদ এলাকার বাসিন্দা হলেও শিশুটির বাবা সৌদি আরব প্রবাসী হওয়ায় তারা চাঁদপুর শহরের একটি বাসায় ভাড়া থাকেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital