শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

চর্যাপদ একাডেমির বই উপহার মাস ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৩:১৬ পিএম
চর্যাপদ একাডেমির বই উপহার মাস ঘোষণা

স্টাফ রিপোর্টার : বই কখনও হয় না পর, বইয়ের সঙ্গে বাঁধব ঘরÑএই শ্লোগানে অক্টোবর মাসকে বই উপহার মাস ২০২২ ঘোষণা করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। ‘বইয়ের দিকে বাড়াও হাত, ঘুচে যাবে অন্ধ রাত’ শ্লোগানে পুরো মাসজুড়ে চলবে বই উপহার কর্মসূচি। ১লা অক্টোবর থেকে পথেঘাটে, অফিস-আদালতে, স্কুল-কলেজে, এমনকি যানবাহনেও প্রদান করা হবে বই।

শুক্রবার ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর জেলার তিননদীর মিলস্থল মোলহেডে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক পাল। বিকেল ৫টায় অনুষ্ঠানিকভাবে বই উপহার মাস ঘোষণা করেন চর্যাপদ একাডেমির সহ-সভাপতি আয়শা আক্তার রুপা।

একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও মহাপরিচালক রফিকুজ্জামান রণির সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও কবি সজীব মোহাম্মদ আরিফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, সহকারী পরিচালক ফেরারি প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজুমল ইসলাম, আর্কাভ ও নথিব্যবস্থাপনা পরিচালক আল-আমিন সানী ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের প্রধান, চাঁদপুর জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি প্রণব ঘোষ, চর্যাপদ একাডেমির উপপরিচালক জান্নাতুল ফেরদাউ সুপ্ত, তথ্য পরিচালক জান্নাতুল মাওয়া ও আছিয়া আক্তার মিথিলা।

Model Hospital

বই উপহার মাসের আহ্বায়ক রফিকুজ্জামান রণি বলেন, পুরো অক্টোবর মাসজুড়ে চলবে বই উপহার কর্মসূচি। প্রতিদিন আমরা বিভিন্ন ব্যক্তির হাতে বই উপহার তুলে দেব। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের প্রদান করা হবে বই।

তিনি আরও বলেন, গত বছর বই উপহার মাসে ভারতের প্রখ্যাত অভিনেতা রজতাভ দত্ত রনি, সুপারস্টার অভিনেত্রী কৌশানি মুখার্জি, প্রখ্যাত কমিডিয়ান অভিনেতা খরাজ মুখার্জি ও খলনায়ক শিবা শানুর হাতে উপহার হিসেবে তুলে দিয়েছি বই। এবছরও আমরা দেশে এবং বিদেশে সাধ্য মতো বই উপহার কর্মসূচি পালন করতে চেষ্টা করব। এ মাসে ৫০০ থেকে ১০০০ বই উপহার প্রদানের টার্গেট করেছি আমরা। সকলের সহযোগিতা পেলে আশা করি টার্গেট পূরণ হবে।

চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি বলেন, পৃথিবীকে চিনতে হলে, বঙ্গবন্ধুকে জানতে হলে এবং দেশ গড়ার স্বপ্ন দেখতে হলে বইয়ের বিকল্প কিছু নেই। মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও ধর্মান্ধতা রুখে দিতে হলে বইয়ের প্রতি মানুষের ভালোবাসা তৈরি করতে হবে। গত তিন বছরে প্রায় ৭ হাজার বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি। এ আয়োজনে যাদের সহযোগিতা পেয়েছি তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। এবারের কর্মসূচিতে সহযোগিতা করেছেন পেন্সিল ফাউন্ডেশনের কর্ণধার শাহাদৎ রুমন, কথাসাহিত্যিক মনি হায়দার, কবি বীরেন মুখার্জী, কবি রহমান হাবিব ও কবি জরিনা আখতার।

এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভ্রমণপিপাসু মানুষদের হাতে বই উপহার তুলে দেয়া হয়।

শখ করে বাড়িতে পুষছিলেন বিষধর গোখরা, সেই সাপের ছোবলেই হাসপাতালে চাঁদপুরের কাঠমিস্ত্রি!

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
শখ করে বাড়িতে পুষছিলেন বিষধর গোখরা, সেই সাপের ছোবলেই হাসপাতালে চাঁদপুরের কাঠমিস্ত্রি!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শখ করে বাড়িতে বিষধর গোখরা সাপ পুষছিলেন স্থানীয় কাঠমিস্ত্রি ইকবাল হোসেন (৪৫)। সেই সাপের কামড়েই এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ভূঁইয়াকান্দি গ্রামে ঘটেছে এই ঘটনায়। রাতের সাড়ে ৯টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ইকবাল হোসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাপের কামড়ে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন ইকবাল। পরপর দুই ডোজ (২০ ভায়াল) অ্যান্টিভেনম দেওয়ার পর এখন তৃতীয় ডোজই রোগীর জীবন রক্ষায় শেষ চেষ্টা। ২৪ ঘণ্টার আগে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সাপটিকে খাবার দিতে বাক্স খুলেছিলেন কাঠমিস্ত্রির ইকবাল। তখন হঠাৎ করেই সাপটি তার হাতে কামড় দিলে অসুস্থ হয়ে পড়া ইকবালকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা ও লক্ষণ দেখে এটি বিষধর সাপের কামড় চিহ্নিত হলে দ্রুত অ্যান্টিভেনম প্রথম ডোজ (১০ ভায়াল) দেওয়ার ব্যবস্থা করা হয়।

Model Hospital

ইকবালের স্ত্রী রিনা আক্তার জানান, পাখি পালনসহ বিভিন্ন প্রাণী লালন-পালনের শখ তার স্বামীর। কয়েক মাস আগে বিল থেকে গোখরা সাপটি ধরে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিষধর সাপটি বাড়িতে না পুষতে রিনা বারবার নিষেধ করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধও হয়েছিল। তবে স্ত্রীর নিষেধ উপেক্ষা করে সাপটি পোষা অব্যাহত রাখেন ইকবাল। শেষ পর্যন্ত সেই সাপের কামড়েই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইকবাল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিন ইসতেহার জানান, তার অবস্থার উন্নতি না হলে ২য় ডোজ টিকা দেওয়া হয়। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। রোগীর অবস্থা আরও অবনতি হলে সর্বশেষ চেষ্টা হিসেবে ৩য় ডোজও দেওয়া লাগতে পারে। প্রতি ডোজে ১০ ভায়াল।