শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় চাঁসক শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৪:৫২ পিএম
মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় চাঁসক শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ

ক্যাম্পাস রিপোর্ট : বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সাত টায় কচুয়া-হাজীগঞ্জ সড়কের কড়ইয়া নামক স্থানে বাস এবং সিএনজি চালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে মোঃ মাহবুবুল ইসলাম সরকার নামে চাঁদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের একজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মোঃ মাহবুবুল ইসলাম চাঁদপুর সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রথম বর্ষের (শিক্ষাবর্ষ:২০১৯-২০) পরীক্ষার্থী ছিল। তাঁর অকাল মৃত্যুতে চাঁদপুর সরকারি কলেজ পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করছে। শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বিষয়টি নিজে তদারকি করছেন এবং দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সোহেল আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আরিফ উল্যাহ এবং ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মোঃ মিজানুর রহমানকে ঘটনাস্থলে প্রেরণ করেন।

তিনি নিহত মোঃ মাহবুবুল ইসলাম সরকারের পরিবারকে কলেজ পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। প্রফেসর অসিত বরণ দাশ দূর্ঘটনায় মারাত্মভাবে আহত দর্শন বিভাগের প্রথম বর্ষের অপর শিক্ষার্থী মোঃ ইব্রাহীম মিয়ার খোঁজ খবর নেন এবং তার শারীরিক পরিস্থিতির আপডেট জানানোর জন্যে শিক্ষক প্রতিনিধিদের নিদের্শ প্রদান করে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital