বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে সামাজিক সংগঠন স্বপ্নযাত্রা’র নতুন কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৩:৪৮ পিএম
শাহরাস্তিতে সামাজিক সংগঠন স্বপ্নযাত্রা’র নতুন কমিটি গঠন
রাফিউ হাসান হামজা : চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় স্বপ্নযাত্রা সামাজিক সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে কামরুজ্জামান আল সাইমনকে সভাপতি ও মাহমুদুল হাসান মিরণকে সাধারণ সম্পাদক করা হয়েছে। প্রধান উপদেষ্টা মোসাদ্দেক হোসেন জুয়েল স্বাক্ষরিত কমিটি গত ৭ই অক্টোবর সংগঠনের নিজস্ব প্যাডে প্রকাশ করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে ৩ জনকে রাখা হয়েছে। তারা হলেন- মেহেদী হাসান পলাশ, জুয়েল মুন্সী, ইয়াসীন আরাফাত। এছাড়া যুগ্ম সম্পাদক পদে মোঃ সাগর, মোঃ হিরণ, মোঃ নাছির শেখ, সহ- সম্পাদক হিসেবে মোঃ হাসান মোরশেদ শান্ত, মোঃ রিপন শেখ, মোঃ পাবেল, মোঃ আবু সালেহ শাকিল শেখকে রাখা হয়েছে।
সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল আহম্মেদ, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল, মোঃ রাব্বি মুন্সী, কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক ফাহিম রায়হান, সহ প্রচার সম্পাদক মোঃ নাহিদ আহসান, দপ্তর সম্পাদক মোঃ রাশেদ, ক্রীড়া সম্পাদক মোঃ হারেজ, সাংস্কৃতিক সম্পাদক- মোঃ আল আমিন হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শাহিদুর রহমান অন্তু, কার্যকরী সদস্য মোঃ ফয়সাল, মোঃ হাসান, মোঃ আজিজ, মোঃ সচিনকে রেখে কমিটি ঘোষণা করা হয়েছে।
স্বপ্নযাত্রার প্রধান উপদেষ্টা মোসাদ্দেক হোসেন জুয়েল বলেন, সামাজিক সংগঠন স্বপ্নযাত্রা’র পথশুরু ২০২০ সালে। সংগঠনটি তার নেতৃত্বদের মাধ্যমে সামাজিক কাজে অগ্রণী ভূমিকা রাখছে। সামনের দিনগুলোতেও বর্তমান নেতৃত্ব তাদের অবস্থানকে কাজে লাগিয়ে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এটাই কামনা করি।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।