বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

বাদিয়া এম হক উবি’র সভাপতি পুন:নির্বাচিত আবদুল হান্নান চৌধুরী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৪:০৯ পিএম
বাদিয়া এম হক উবি’র সভাপতি পুন:নির্বাচিত আবদুল হান্নান চৌধুরী

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাদিয়া এম. হক (মাহবুবুল হক) উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদে পুন:নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক, ও শিক্ষানুরাগী আলহাজ্ব আবদুল হান্নান চৌধুরী।

১০ ই অক্টোবর সোমবার বিকাল ৪ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয়ের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আহসান উল্ল্যাহ চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সকল অভিবাভক সদস্যদের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয়ের নির্বাচিত অভিবাভক সদস্য মো: সোলাইমান রায়হান শিক্ষানুরাগী আবদুল হান্নান চৌধুরীর নাম প্রস্তাব করেন অপর অভিবাভক সদস্য মো: মহসিন উদ্দিন সমর্থন করলে অপরাপর সদস্যগন সর্বসন্মতিক্রমে উক্ত প্রস্তাব সমর্থন করলে, সভাপতি পদে অন্যকোন প্রার্থী না থাকায় শিক্ষানুরাগী আবদুল হান্নান চৌধুর কে বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করা হয়।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিবাভক সদস্য মো: মহসিন উদ্দিন , মো: সোলাইমান রায়হান, মো: নূরুল ইসলাম বাবুল, মো: তাজুল ইসলাম, সংরক্ষিত অভিবাভক সদস্য তাহমিনা আক্তার ফুলু, শিক্ষক প্রতিনিধি নূর উদ্দিন মিরন, মনির হোসেন, পেয়ারা বেগম, এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক গাজী কবির মেহারী, সাবেক অভিবাভক সদস্য গাজী মো: ফিরোজ প্রমুখ। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আহসান উল্ল্যাহ চৌধুরী। নির্বাচনের সার্বিক সহযোগিতায় ছিলেন বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শামসুল হুদা পাটোয়ারী।

এ বিষয়ে শিক্ষানুরাগী আলহাজ্ব আবদুল হান্নান চৌধুরী জানান, পূর্বের ন্যায় আপনারা আমাদের সহযোগিতা করবেন। শিক্ষক, শিক্ষার্থী, অভিবাভক, এলাকাবাসী সবার সার্বিক ও আন্তরিক সহযোগিতা নিয়ে আমরা এ প্রতিষ্ঠানটিকে চাঁদপুর জেলায় আধুনিক, মানসন্মত ও মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তৈরী করতে সবার দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।