বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শিক্ষিকা নিয়োগ বিজ্ঞপ্তি 

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৯:৪৫ এম
শিক্ষিকা নিয়োগ বিজ্ঞপ্তি 
সরকার স্বীকৃত ও অনুমোদিত মনুমিয়া-সুলতানা বালিকা এতিমখানা শ্রীপুর, শাহরাস্তি পৌরসভা, ৬ নম্বর ওয়ার্ড, ডাকঘর-শাহরাস্তি,জেলা-চাঁদপুর-৩৬২০ -এ একজন শিক্ষিকা নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে স্নাতক ডিগ্রীধারী হতে হবে। সর্বোচ্চ ৪০ বছর বয়সী ও বিধবা-নিঃসন্তান প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থা, বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীকে স্ব-হস্তে লিখিত আবেদনপত্র, বায়োডাটা, সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি সংযুক্ত করে আগামী ২৭/১০/২০২২ ইং তারিখ বৃহস্পতিবার বেলা ৪ ঘটিকার মধ্যে হাতে হাতে বা ডাকযোগে নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহন করা হবে না। যে কোন প্রকার তদবির নিয়োগের ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে। এই নিয়োগের ক্ষেত্রে এতিমখানা কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
আবেদন পত্র প্রেরণের ঠিকানাঃ-
—————————————-
বরাবর,
ব্যবস্থাপক
মনুমিয়া-সুলতানা এতিমখানা
গ্রাম-শ্রীপুর(মিয়া বাড়ি সংলগ্ন), শাহরাস্তি পৌরসভা, ৬ নং ওয়ার্ড, শাহরাস্তি, চাঁদপুর-৩৬২০।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।