রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সামাজিক সংগঠন শাহরাস্তি ইউথ ফোরাম’র বৃক্ষরোপণ অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ১১:০৯ এম
সামাজিক সংগঠন শাহরাস্তি ইউথ ফোরাম’র বৃক্ষরোপণ অভিযান
রাফিউ হাসান হামজা : চাঁদপুরের শাহরাস্তিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে উপজেলার সর্বাধিক প্রশংসিত অরাজনৈতিক ও সামাজিক সেবামূলক সংগঠন শাহরাস্তি ইউথ ফোরাম। সুন্দর পরিচ্ছন্ন সবুজ পৃথিবী গড়ে তোলার প্রয়াসে প্রথম দিনই তিন শতাধিক ফলজ,ঔষধি ও বনজ প্রজাতির গাছ রাস্তার দুই ধারে রোপণ করা হয় এবং ব্যাটারি চালিত সিএনজি অটোরিকশা চালক ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ১৩ অক্টোবর সকাল ১১ টায় উপজেলার কুলশী থেকে ওয়ারুক বাজার সড়কে বৃক্ষরোপণ অভিযান ২০২২ শুরু হয়।
শাহরাস্তি ইউথ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ূন কবির, সহসভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা,বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী ইঞ্জিঃ মোঃ সাইফুল ইসলাম দুলাল।
শাহরাস্তি ইউথ ফোরামের সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন স্বপনের সঞ্চালনায় ও ফারুক নার্সারির স্বত্বাধিকারী শেখ মোঃ ওমর ফারুকের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টামটা দক্ষিণ ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি ফিরোজ আহমেদ মোল্লা,ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সোহাগ,টামটা দক্ষিণ ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিট পুলিশিং এর সাধারণ সম্পাদক মোঃ মোখলেসুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি ইউথ ফোরামের সহ সভাপতি মোঃ মহসিন খান,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ লেয়াকত হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মোঃ তানজিজুল আজিজ রায়হান, অর্থ সম্পাদক মোঃ মাহবুব আলম, কার্যকরি পরিষদের সদস্য মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী, মোঃ শরিফুল ইসলাম, সদস্য মোঃ আহাদুল ইসলাম, মোঃ শিমুল আব্দুল্লাহ, হাসান,আফজাল, তুষার ও শাওন প্রমুখ।

শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ

শাহরাস্তি থানা মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে : ওসি মীর মাহবুবুর রহমান

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৫ এম
শাহরাস্তি থানা মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে : ওসি মীর মাহবুবুর রহমান

‘সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে তরুণ ও যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে শাহরাস্তি ইউথ ফোরাম।

উপজেলার কুলশী বটতলায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় তরুণ ও যুবকদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। শাহরাস্তি ইউথ ফোরামের বাস্তবায়নে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নুরুজ্জামান ভূঁইয়া প্রিন্সের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি ইউথ ফোরামের সভাপতি ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা। সংগঠনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।

তিনি তার বক্তব্য বলেন, প্রধান অতিথির বক্তব্যে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে, শৃঙ্খলাবোধ তৈরি হয় এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।

Model Hospital

অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে আরও সক্রিয় হতে হবে। শাহরাস্তি থানা মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি তরুণদের জন্য ইতিবাচক ও সৃজনশীল পরিবেশ তৈরিতে এ ধরনের উদ্যোগকে আমরা সবসময় উৎসাহিত করব।বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার সাংস্কৃতিক অনুষ্ঠানের বিকল্প নাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি মডেল থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম, শাহরাস্তি পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা, শাহরাস্তি পৌরসভা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ ও সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবলু।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি ইউথ ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ আল মামুন পাটওয়ারী, টামটা দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মোমেন শিকদার এবং মেহের ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক আরিফুর রহমান।

এ সময় শাহরাস্তি ইউথ ফোরামের সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিন মিয়াজি, মাওলানা কামরুল হাসান বাবু, ফিরোজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক আরফিন রবিন, কার্যকরী সদস্য শাখাওয়াত হোসেন হৃদয় ও রিশাদ ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি হয়। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপরও তারা গুরুত্বারোপ করেন।