বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন ঈসা পাটোয়ারী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৩:১৬ পিএম
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন ঈসা পাটোয়ারী

মতলব উত্তর ব্যুরো : আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের (মতলব উত্তর উপজেলা) সাধারণ সদস্য পদ প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আব্দুল্লাহ মোহাম্মদ ঈসা পাটোয়ারী টিউবওয়েল মার্কা প্রতীক নিয়ে প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন জানাগেছে৷

আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বিশিষ্ট শিল্পপতি আব্দুল্লাহ মোহাম্মদ ঈসা পাটোয়ারী পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে এমনটাই জানিয়েছেন ভোটারগন৷

এদিকে ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বিশিষ্ট শিল্পপতি আব্দুল্লাহ মোহাম্মদ ঈসা পাটোয়ারী জানিয়েছেন, সুন্দর আগামির প্রত্যাশায় আমার প্রিয় ভোটারদের সমর্থনে ও সহযোগিতার এবার তিনি প্রার্থী হয়েছেন।

তিনি আরও বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন জনগনের সেবা করার সুযোগ পাই। জনসেবাকে আমি পরিবারের অংশ মনে করি। তিনি বলেন, এবার আমার স্লোগান মানুষের জীবন মান উন্নয়নই আমার মুল লক্ষ্য। সরকারের উন্নয়নের কার্যক্রম অব্যাহত রাখতে টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে আমাকে মতলব উত্তর উপজেলার মানুষের উন্নয়নের সুযোগ দিন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital