বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে জোড়পুল সিএনজি পরিবহন শ্রমিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৪:০৪ পিএম
মতলব দক্ষিণে জোড়পুল সিএনজি পরিবহন শ্রমিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

মোজাম্মেল প্রধান হাসিব : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মতলব দক্ষিণে জোড়পুল সিএনজি পরিবহন শ্রমিক সমবায় সমিতির ব্যবস্থাপনা ও কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২২ অক্টোবর জোড়পুল শিশু মেলা স্কুলে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সিএনজি অটোরিকশা চালকগণ স্বতঃস্ফূর্ত ভাবে আগামী তিন বছরের জন্য তাদের শ্রমিক নেতা নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন।

নির্বাচনে সভাপতি পদে ১৯৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু জাফর পাটওয়ারী। নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী নুরুল ইসলাম সিএনজি প্রতিক নিয়ে পেয়েছেন ৬৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোট তিন জন প্রার্থীর মধ্যে ১৪৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শামীম প্রধান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাসেল পাটোয়ারী পেয়েছেন ৬৯ ভোট।

Model Hospital

কোষাধক্ষ্য পদে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ উল্লাহ খাঁন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মাহাবুব আলম পেয়েছেন ১০৪ ভোট।

এ ছাড়া সহ-সভাপতি পদে ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. জিসান প্রধানীয়া। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমরান সরদার পেয়েছেন ১০৬ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শাহাদাত বেপারী। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মামুন পাটোয়ারী পেয়েছেন ৭২ ভোট।

সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন চার জন। এর মধ্যে ১৬৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. মফিজ উদ্দিন, ১২৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. সাদ্দাম হোসেন, ১২৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. মামুন হোসেন, ৯৩ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন মো. জুলহাস প্রধানীয়া।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোকলেছুর রহমান।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, উপজেলা সহকারী সমবায় অফিসার সঞ্জয় দাস, সমিতির সদস্য মো. শরীফুল ইসলাম খাঁন, সাইফুল ইসলাম ও সদস্য মো.গিয়াস উদ্দিন।

এসময় নির্বাচন পরিদর্শন করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া। আইনশৃংখলা নিয়ন্ত্রনে ছিলেন থানার এমসআই হাবিবুর রহমান ভূইঁয়াসহ সঙ্গীয় ফোর্স।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital