বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চর্যাপদ সাহিত্য একাডেমির বই মাসের শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা পাচ্ছেন তিনজন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ৯:৩৭ এম
চর্যাপদ সাহিত্য একাডেমির বই মাসের শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা পাচ্ছেন তিনজন

ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হইÑশ্লোগানে গত ৩০ সেপ্টেম্বর বিকেলে দ্বিতীয় বারের মতো বই উপহার মাস ঘোষণা করে চর্যাপদ সাহিত্য একাডেমি। ওই দিন চাঁদপুরের বড় স্টেশন মোলহেডে আনুষ্ঠানিকভাবে অক্টোবর মাসকে ২য় বই উপহার মাস ঘোষণা করেন একাডেমির সহ-সভাপতি আয়শা আক্তার রুপা। এর আগে ফিতা কেটে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল।

বই উপহার মাস ঘোষণার পর পহেলা অক্টোবর থেকে পুরো মাসজুড়ে পথেঘাটে, অফিস-আদালতে, স্কুল-কলেজে, এমনকি যানবাহনেও চলে বই উপহার কর্মসূচি। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের হাতে তুলে দেয়া হয় বই। এ মাসে এক হাজার বই উপহার দেয়ার টার্গেট নিয়ে মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি। মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এমন কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে বলে আয়োজকসূত্রে জানা যায়।

চর্যাপদ একাডেমির প্রায় প্রত্যেক সদস্য এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। নিদের্শনা অনুযায়ী দেশের নানা প্রান্তে ছুটে গিয়ে বই উপহার প্রদান করে তারা। তাদের মধ্য থেকে সামাজিক মাধ্যমে কর্মসূচির প্রচার-প্রচারণা, অধিক দিবস কর্মসূচি পালন ও সর্বোচ্চ সংখ্যক বই উপহার প্রদান করে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২২’ মর্যাদায় অভিষিক্ত হয়েছেন তিনজন।

সার্বিকভাবে শ্রেষ্ঠ হয়েছেন চর্যাপদ একাডেমির সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক এবং কর্মসূচির প্রচার-প্রচারণা ও বহুসংখ্যক বই উপহার প্রদানের ক্ষেত্রে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন একাডেমির পরিচালক শিউলী মজুমদার ও নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা। পয়েন্ট সমান পর্যায়ে থাকায় দুজনকেই শ্রেষ্ঠ সারথি হিসেবে ঘোষণা করা হয়।

Model Hospital

বই উপহার মাসের আহ্বায়ক ও চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি জানান, পুরো অক্টোবর মাসজুড়ে চলে বই উপহার কর্মসূচি। প্রতিদিন আমরা বিভিন্ন ব্যক্তির হাতে তুলে দিয়েছি অসংখ্য বই। এতে অনেক বেগ পোহাতে হয়েছে। বৃষ্টি-বাদল, এমনকি ঘূর্ণি-ঝড়ের দিনেও বন্ধ থাকেনি বই উপহার কর্মসূচি। এতো বড় চ্যালেঞ্জিং কর্মসূচিতে যে সকল সদস্য অধিক পরিমাণে পরিশ্রম করেছে এবং যাদের অবদান তুলনামূলকভাবে বেশি, তাদের জন্যে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি’ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ৩১ অক্টোবর সমাপনী দিবসে তাদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব।

চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি জানান, আমি বিস্মিত এবং অভিভূত। শ্রেষ্ঠ সারথি হিসেবে যারা সংবর্ধিত হবেন তারা প্রত্যেকেই নারী। এ দেশের নারীরা যে এখন অনেক বেশি এগিয়ে, তার প্রমাণ পেলাম বই উপহার মাস ঘোষণার পর। একজন নারী হিসেবে নিজেকে আজ ধন্য মনে করি। আশা রাখি, চর্যাপদ একাডেমির নারী সদস্যদের মতো সারাদেশের নারীরা তাদের শ্রম এবং মেধার বিনিময়ে এভাবেই নিজেদের বিজয় ছিনিয়ে আনবে।

উল্লেখ্য ২য় বই উপহার মাসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পেন্সিল ফাউন্ডেশন, লেখক শাহাদৎ রুমন, কবি রকিবুল হাসান, কবি মামুন রশীদ, কবি আবু আফজাল সালেহ, কবি এস ডি সুব্রত, কবি সুবীর লরেন্স, কবি কাদের পলাশ, কবি সজীব মোহাম্মদ আরিফ, কবি আফরোজা অদিতি, অরুণা দে ও অঞ্জনা ইসলাম প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।