বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দল আমাকে নৌকা প্রতিক দিয়ে নির্বাচনের সুযোগ দিবে; চেয়ারম্যান প্রার্থী অপু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৪:২৮ পিএম
দল আমাকে নৌকা প্রতিক দিয়ে নির্বাচনের সুযোগ দিবে; চেয়ারম্যান প্রার্থী অপু
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান ও আ’লীগ নেতা খাজে আহমেদ মজুমদারের স্নেহধন্য বাংলাদেশ আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মোদাচ্ছের হোসেন অপু।
১ নভেম্বর মঙ্গলবার বিকেলে ইউনিয়নের গ্রামীন বাজারে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী শেখ মোদাচ্ছের হোসেন অপু বলেন, রাজনীতি করে, চেয়ারম্যান হয়ে বিত্তবান হওয়ার কোন ইচ্ছা আমার নেই। আমি চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে মানুষের জন্য কাজ করতে, মানুষের পাশে থাকতে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য যে পরিশ্রম করে যাচ্ছেন। তা বাস্তবায়নের অংশ হিসেবে ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের জনগণকে নিয়ে সকল উন্নয়ন কাজগুলো সমাপ্ত করবো এবং আমার প্রিয় অভিভাবক সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান মহোদয় ও জনপ্রিয় আ’লীগ নেতা খাজে আহমেদ মজুমদারের দিক নির্দেশনা মোতাবেক জনসেবায় নিজেকে বিলিয়ে দেওয়াই আমার মূল লক্ষ্য।
দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে শেখ মোদাচ্ছের অপু দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমার ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমার রাজনৈতিক কর্মকান্ড এবং আ’লীগের রাজনীতির ক্ষেত্রে আমার পরিবারের শ্রম ঘাম, ত্যাগ তিতিক্ষা বিবেচনা করে দল আমাকে নৌকা প্রতিক দিয়ে নির্বাচনের সুযোগ দিবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে আব্বাস উদ্দিন শেখ এর সভাপতিত্বে ও মাহফুজ শেখ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী  হাজী মো. মোস্তফা কামাল, মো. আলমগীর হোসেন শেখ, মোঃ মোস্তফা কামাল শেখ, মোঃ হাসান বেপারী, ছলেমান খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুজাম্মেল রুপন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শামীম পাটওয়ারী, রবিউল পাটওয়ারী, তারেক শেখ, রায়হান, অভি, রনি, হান্নান পাটওয়ারী প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital