বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে কার ছায়াতলে থেকে মেয়র ও কাউন্সিলরের বিরুদ্ধে অপ-প্রচার চালাচ্ছেন নারী মিনু?

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৩:৪৯ পিএম
হাজীগঞ্জে কার ছায়াতলে থেকে মেয়র ও কাউন্সিলরের বিরুদ্ধে অপ-প্রচার চালাচ্ছেন নারী মিনু?
নিজস্ব প্রতিনিধি : প্রকৃত ঘটনায় আড়াল করে এবং সে ঘটনায় তার বিপক্ষে যাওয়াই এখন মেয়র আ.স.ম মাহবুবু-উল আলম লিপন ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনির হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার চালিয়ে আসছেন।
এমন ঘটনায় ওই নারী কাউন্সিলর মিনু আক্তার অপ-প্রচার অব্যাহত রেখেছেন। কার ছায়াতলে থেকে মেয়র ও কাউন্সিলরের বিরুদ্ধে এসব কুৎসা রটাচ্ছেন মিনু আক্তার? সে জবাব মিনু আক্তার শেষ পর্যন্ত জনসাধারণের নিকট দিতে হবে।
বৃহস্পতিবার (৩ নভেম্বরে) বিকেলে হাজীগঞ্জ পৌর ৭ ও ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এমন কথা বলেন পৌর পরিষদের কাউন্সিলর ও স্থানীয়রা।
সাংবাদিক সম্মেলনের শুরুতে বক্তব্য রাখেন কাউন্সিলর ও স্থানীয় লোকজন।
তারা বলেন, অনতিবিলম্বে সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আক্তার যেন সে যে বক্তব্য ফেসবুকে দিয়েছেন অতিদ্রুত যেন প্রত্যাহার করে নেন এবং সকলের নিকট ক্ষমা চেয়ে পৌর পরিষদে ফিরে আসেন। পরিশষে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পরে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাউন্সিলর কাজী মনির খান।
সাংবাদিক সম্মেলনে প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব কাজী কবির হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আজাদ হোসেন মজুমদার, সংরক্ষিত কাউন্সিলর নুর জাহান বেগম মুক্তা, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজ খান, এমরান হোসেন মুন্সী, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী মনির হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক আহসান উল্ল্যাহ মৃর্ধা।
ওই সময় অন্যান্য কাউন্সিলর, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় ও জাতীয় পত্রিকার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।