বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৪:২১ পিএম
ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
এস. এম ইকবাল : ফরিদগঞ্জে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর বৃহষ্পতিবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনীর চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য কলেজ গর্ভণিং বডির সদস্য রাখেন সাবেক যুগ্মসচিব আয়াত উল্ল্যা মজুমদার, হাজী আ: আহাদ, খোরশেদ আলম পাটওয়ারী, সাবেক অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেবুল্লাহ খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক ওয়াহিজদুর রহমান রানা, যুবলীগের যুগ্মআহ্বায়ক মহিউদ্দিন ভূইয়া ইরান , কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, কলেজ গর্ভণিং বডির সদস্য আজমুর বেগম, আ: মান্নানসহ অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ।
অতিথির বক্তব্য রাখতে গিয়ে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সাবেক যুগ্মসচিব আয়াত উল্যা মুজমদার বলেন, করোনা কালিন সময় কাটিয়ে আবারো পুরোদমে পড়ালেখা শুরু হয়েছে। সেই আলোকে শিক্ষার্থীরা কলেজে নিয়মিত ক্লাস করে আবারো নিজেদেরকে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরীক্ষার অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ হয়েছে। আমার বিশ্বাস তারা তাদের মেধার মূল্যায়ন করেই ভালভাবে পরীক্ষা দিয়ে নিজের ও কলেজের সুনাম অব্যাহত রাখবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital