বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর আশিকাটিতে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ১:৩৭ পিএম
চাঁদপুর আশিকাটিতে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম উদ্বোধন

সজীব খান : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল ৮টায় এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে ছবিসহ ভোটার তালিকা হাল নাগাদের উদ্বোধন করেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী। ভোটার তালিকা হালনাগাদের সময় ইউপি চেয়ারম্যান নতুন ভোটারদের স্বাগত জানান।

এসময় তিনি ভোটারদের সার্বিক খোঁজ খবর নেন। এবং যাদের জন্মনিবন্ধন সহ বিভিন্ন বিষয়ে সমস্যা রয়েছে সে বিষয়গুলো তাৎক্ষণিক সমাধাণ করেন। সুন্দরভাবে নতুন ভোটাররা ছবিসহ ভোট তুলতে পেরে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। ইউপি সচিব আবু বকর মানিক নতুন ভোটার তালিকা হালনাগাদ করার জন্য ফেসবুকে স্থান ও ওয়ার্ডের তালিকা দিয়ে প্রচার করেন।

এ ছাড়াও দ্রুত অনলাইনে জন্মনিবন্ধের জন্য সার্বিক ভাবে সহযোগীতা করেন তিনি।

Model Hospital

এ সময় ইউপি সদস্য দুলাল মাল, সোহাগ খান, বিল্লাল মাল, শিল্পী বেগমসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যগন উপস্থিত ছিলেন। ছবিসহ ভোটার তালিকা প্রথম দিন, এক,দুই,তিন এবং চার নং ওয়ার্ডে ছবিসহ ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম পরিচালনা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital