রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বিশিষ্ট ব্যবসায়ী রেনু মিয়া ও আ.লীগ নেতা রহমান হাজারীর ইন্তেকাল ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৪:০১ পিএম
কচুয়ায় বিশিষ্ট ব্যবসায়ী রেনু মিয়া ও আ.লীগ নেতা রহমান হাজারীর ইন্তেকাল ইন্তেকাল

মোঃ রাছেল : কচুয়া পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীন আওয়ামী লীগ নেতা রেনু মিয়া (৬২) সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান (ইন্না…. রাজিউন)।

মঙ্গলবার বাদ জোহর কচুয়া বড় মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাযা ও বিকাল ৩টায় মরহুমের নিজ গ্রামে লুন্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থনে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী,চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর জানাযা সমূহে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যাক্তিবর্গসহ এলাকার বিপুল সংখ্যক লোকজন অংশ গ্রহন করে। রেনু মিয়ার মৃত্যুতে তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমাবেদনা জ্ঞাপন করেছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, আওয়ামী লীগ নেতা এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ প্রমুখ।

আওয়ামী লীগ নেতা রহমান হাজারীর ইন্তেকাল

কচুয়া উপজেলার ১০ গোহট উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান হাজারী (৭২) সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টায় নিজ বাড়িতে হার্ট এ্যাটাকে মারা যান (ইন্না…. রাজিউন)।

Model Hospital

মঙ্গলবার বাদ জোহর জানাযা শেষে মরহুমকে তাঁর খিলা গ্রামের পারিবারিক কবরস্থনে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার বিপুল সংখ্যক লোকজন অংশ গ্রহন করে। রহমান হাজারীর মৃত্যুতে তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমাবেদনা জ্ঞাপন করেছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, আওয়ামী লীগ নেতা এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান  শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ও ১০নং গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।

শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ

শাহরাস্তি থানা মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে : ওসি মীর মাহবুবুর রহমান

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৫ এম
শাহরাস্তি থানা মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে : ওসি মীর মাহবুবুর রহমান

‘সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে তরুণ ও যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে শাহরাস্তি ইউথ ফোরাম।

উপজেলার কুলশী বটতলায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় তরুণ ও যুবকদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। শাহরাস্তি ইউথ ফোরামের বাস্তবায়নে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নুরুজ্জামান ভূঁইয়া প্রিন্সের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি ইউথ ফোরামের সভাপতি ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা। সংগঠনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।

তিনি তার বক্তব্য বলেন, প্রধান অতিথির বক্তব্যে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে, শৃঙ্খলাবোধ তৈরি হয় এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।

Model Hospital

অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে আরও সক্রিয় হতে হবে। শাহরাস্তি থানা মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি তরুণদের জন্য ইতিবাচক ও সৃজনশীল পরিবেশ তৈরিতে এ ধরনের উদ্যোগকে আমরা সবসময় উৎসাহিত করব।বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার সাংস্কৃতিক অনুষ্ঠানের বিকল্প নাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি মডেল থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম, শাহরাস্তি পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা, শাহরাস্তি পৌরসভা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ ও সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবলু।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি ইউথ ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ আল মামুন পাটওয়ারী, টামটা দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মোমেন শিকদার এবং মেহের ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক আরিফুর রহমান।

এ সময় শাহরাস্তি ইউথ ফোরামের সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিন মিয়াজি, মাওলানা কামরুল হাসান বাবু, ফিরোজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক আরফিন রবিন, কার্যকরী সদস্য শাখাওয়াত হোসেন হৃদয় ও রিশাদ ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি হয়। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপরও তারা গুরুত্বারোপ করেন।