বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মোহনপুর ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরী জানাযা ও শ্রদ্ধা জ্ঞাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ১:২৫ পিএম
মোহনপুর ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরী জানাযা ও শ্রদ্ধা জ্ঞাপন

মতলব উত্তর ব্যুরো : ঢাকার ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালে মতলব উত্তর উপজেলার আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদের পাঁচ বারের নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল হক চৌধুরী বাবুল বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিকেলে মরহুমের প্রথম জানাযা ঢাকায় অনুষ্ঠিত হয়।

তাঁর মৃত্যুতে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) এর সংসদ সদস্য, ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের কফিনে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

মরহুমের ১ম জানাজায় উপস্থিত ছিলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য আহসান উল্ল্যাহ হাসান, মরহুমের ছোট ভাই শ্রমিক নেতা নাসির উদ্দীন চৌধুরী, ১১নং ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, সাবেক ছাত্রনেতা আনিস পাটোয়ারী’সহ দলীয় নেতৃবৃন্দ।

চাঁদপুর জামায়াতের আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী

বর্তমানে বিএনপি সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে : জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ পিএম
বর্তমানে বিএনপি সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে : জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

রক্তাক্ত ২৮ অক্টোবর উপলক্ষে দেশব্যাপী লগী-বৈঠা দিয়ে বর্বরোচিত হামলাকারী আওয়ামী সন্ত্রাসী, খুনিদের বিচারের দাবিতে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।

বুধবার ২৮শে অক্টোবর বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর এই দিনটি ছিলো খুবই বেদনা দায়ক। এই দিনে চারদলীয় জোটের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে শেখ হাসিনা তার সন্ত্রাসীবাহিনী দিয়ে লগী বৈঠা নিয়ে বর্বরোচিত হামলা চালিয়ে অনেক ভাইকে শহীদ করেছে। বর্তমান সরকার ও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে। বিরুধী দলকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে দমনের চেষ্টা করছে।

২৮ অক্টোবর কত ভাইয়ের রক্ত জড়েছে এখনো জড়ছে যুগে যুগে এভাবেই রক্তের সিঁড়ি বেয়ে একদিন এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।

Model Hospital

চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন শহরের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, প্রভাষক ওমর ফারুক।

আরও উপস্থিত ছিলেন শহর জামায়াত নেতা বিশিষ্ট সমাজ সেবক আব্দুস শুক্কুর মস্তান, প্রভাষক মো: হানিফ মোল্লা, তরপরচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী, শহর শ্রমিক কল্যাণের সভাপতি গোলাম মাওলা।

শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট সভাপতি সেক্রেটারিসহ সর্বস্তরের জনশক্তি দায়িত্বশীল উপস্থিত ছিলেন।