রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

জীবন সায়াহ্নের অভিলাষ জনকল্যাণে নিজেকে উৎসর্গ করা; রফিকুল ইসলাম বীর উত্তম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৫:০০ পিএম
জীবন সায়াহ্নের অভিলাষ জনকল্যাণে নিজেকে উৎসর্গ করা; রফিকুল ইসলাম বীর উত্তম
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও বঙ্গবন্ধু ডিজিটাল ল্যাবের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯-নভেম্বর) দিন ব্যাপী শাহরাস্তি উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশল অফিস, সংশ্লিষ্ট বিদ্যালয় এবং মাদ্রাসার আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের সভা প্রদানে এতে  প্রধান অতিথি হিসেবে  বক্তব্য  রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ -পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। ওইদিন সকালে উপজেলার টামটা উওর ইউপির রহমানিয়া নুরিয়া সুন্নিয়া মাদ্রাসায় ৪ তলা ভীত বিশিষ্ট একতলা একাডেমীক ভবনের ভিওিপ্রস্তর স্থাপন, দুপুরে বানিয়াঁচৌ জয়নব বানু (জেবি)  উবিতে বঙ্গবন্ধু ডিজিটাল ল্যাব, বিকেল তিনটায় ফটিকখিরা সালামত উল্লাহ আমেনা বালিকা এস এ উবির বঙ্গবন্ধু ডিজিটাল ল্যাবের উদ্বোধন, মেহার উবির ৪ তলা ভীত বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন।
ওই সময় তিনি প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বলেন, সমগ্র পৃথিবী বৈশ্বিক করোনা মহামারীর ধকড় সামলিয়ে উঠতে না উঠতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পৃথিবীকে বিপর্যস্ত করে ফেলেছে। যার প্রভাব বিশ্ব অঙ্গন ছেড়ে আমাদেরকে বিভিন্নভাবে আঘাত হানছে। যার প্রভাব ইতোমধ্য জীবন যাত্রায় দৃশ্যমান হয়ে উঠছে। এই সংকটকালীন অবস্থায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের ফলে এই সংকট আমরা অবশ্যই কেটে উঠবো।
তিনি সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত কাজ করছেন বলে জানান দেন। এছাড়া তিনি গ্রাম এবং শহরের শিক্ষাব্যবস্থায় যেন কোন বৈষম্য না থাকে,তার সমান সুযোগ সৃষ্টি করতে উপজেলা পর্যায়ে প্রতিটি মাদ্রাসা ও বিদ্যালয় কলেজে অত্যাধুনিক ভৌত অবকাঠামো এবং ডিজিটাল ল্যাব স্থাপনের কথা উল্লেখ করেন।
একপর্যায়ে তিনি গত ২৫ বছরে হাজীগঞ্জ শাহরাস্তির উন্নয়ন মহাযজ্ঞের ফিরিস্তি তুলে ধরেন। তিনি আরো বলেন আমার ব্যক্তি জীবনে চাওয়া পাওয়া বলতে কিছুই নেই। আমার বেঁচে থাকা সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য।
জীবন সায়াহ্নের অভিলাষ জনকল্যাণে নিজেকে আরো উৎসর্গ করা।আর এই সংগ্রামটিকে বাস্তবায়নে প্রয়োজন আপনাদের সহযোগিতা। তাহলে  ২০৪১ সালের পূর্বেই বিশ্ব দরবারে বাংলাদেশ একটি আধুনিক উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে সমর্থ্য হবে।
দিনব্যাপী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান, চাঁদপুর জেলা পরিষদ সদস্য মোঃ জাকির হোসেন, সুচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন, উপজেলা প্রকৈৗশলী সৈয়দ মেহেদী হাসান ,সাবেক উপজেলা চেয়ারম্যান এ এন মোঃ এ মমিন, বানিয়াচৌ জয়নব বানু জেবি উবির  পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট ব্যাংকার মাহমুদুল আলম ফিরোজ, শাহরাস্তি উপজেলা আলীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার,ফটিকখিরা এস এ বালিকা উর্বির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মেহার উবির সভাপতি মানিক চন্দ্রদও, প্রধান শিক্ষক সঞ্জিত সরকার, বানিয়াচৌঁ জেবি উবির প্রধান শিক্ষক আব্দুল হান্নান,রহমানিয়া নুরিয়া মাদ্রাসার সভাপতি মো: রেজাউর রহমান, উপজেলা আলীগের আইন বিষয়ক সম্পাদক এড ইলিয়াস মিন্টু, সাংসদের একান্ত সহকারী মশিউর রহমান শাহিন ,পৌরসভা আলীগের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার ,কাউন্সিলর মুকবুল আহমেদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ন আহবায়ক চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, ছাত্রলীগের সাবেক সভাপতি চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমদাদুল হক মিলন।
এছাড়া এছাড়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এলাকার বিশিষ্ট জন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁদপুরে হোটেল-রেস্তোরাঁর শেফ ও মালিকদের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁদপুরে হোটেল-রেস্তোরাঁর শেফ ও মালিকদের প্রশিক্ষণ কর্মশালা

নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁদপুরে হোটেল-রেস্তোরাঁর শেফ ও মালিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা।

‘নিরাপদ খাদ্য আইন-২০১৩ প্রতিপালন ও হোটেল-রেস্তোরাঁর খাদ্যের নিরাপত্তা’ শীর্ষক হোটেল-রেস্তোরাঁর প্রধান শেফ (বাবুর্চি) ও মালিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) চাঁদপুর শহরের ফয়সাল শপিং মার্কেটের ৩য় তলায় হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চাঁদপুর ও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুঠোফোনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য আগত সকল হোটেল-রেস্তোরাঁর মালিক ও প্রধান শেফদের ধন্যবাদ জানিয়ে বলেন, আশা করি এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। খাদ্যে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আপনারা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান নিজ নিজ প্রতিষ্ঠানে কাজে লাগিয়ে ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার পরিবেশনে আরও সচেতন হবেন।
তিনি বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি প্রশিক্ষণে অংশ নেওয়া সকল হোটেল-রেস্তোরাঁর মালিক ও প্রধান শেফদেরও ধন্যবাদ জানাই।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা।
তিনি বলেন, এত সুন্দর একটি আয়োজন করার জন্য ক্যাবকে ধন্যবাদ জানাই। আমরা যারা এখানে বসেছি, তারা সৃষ্টির শ্রেষ্ঠ জীব—আশরাফুল মাখলুকাত। মানুষের জন্যই আইন সৃষ্টি হয়েছে। পৃথিবীর অন্যান্য প্রাণীর চেয়ে মানুষকে আলাদা করেছে তার বিবেক। তাই খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে প্রত্যেককে নিজের বিবেককে জাগ্রত রাখতে হবে।
তিনি আরও বলেন, ট্যানারির লবণ মানুষের খাবারের জন্য নয়। খাদ্যে অনুপযুক্ত কোনো উপাদান ব্যবহার করা যাবে না। আমরা ধর্মপ্রাণ মানুষ; নিজেদের পাশাপাশি অন্যের ভালো থাকার জন্যও প্রার্থনা করি। তাই মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও আমাদের সবার।
চাঁদপুরের হোটেল-রেস্তোরাঁ ব্যবসার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনেক দেশে খাবারের দোকান নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকলেও আমাদের দেশে যত্রতত্র খাবারের দোকান দেখা যায়। তাই খাবারের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও মান নিশ্চিত করতে মালিক ও শেফদের মধ্যে সমন্বয় থাকা জরুরি।
তিনি বলেন, একজন কর্মী দীর্ঘ সময় কাজ করার পর পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন রয়েছে। তাই খাবারের দোকান ও রেস্তোরাঁয় কর্মীদের বিশ্রামের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে প্রত্যেক খাবারের দোকানে বাধ্যতামূলকভাবে অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে হবে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্ন ওয়াশরুমের ব্যবস্থাও রাখতে হবে।
খাদ্যের মান নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, শুধু খাবারের স্বাদ বাড়ানোর দিকে নজর না দিয়ে খাবারের গুণগত মান ও নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় রেজিস্টার সংরক্ষণ এবং নিয়ম-নীতি যথাযথভাবে অনুসরণ করতে হবে। যারা নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারবেন না, তারা গ্রেডিং তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না।
তিনি চাঁদপুরের ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, চাঁদপুরের ব্যবসায়ীরা বিবেকবান। তাই ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে নিরাপদ খাদ্য পরিবেশনের ক্ষেত্রে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় তিনি হোটেল-রেস্তোরাঁ মালিক ও শেফদের উদ্দেশে বলেন, ‘স্বাদের পরিমাণ কমান, কোয়ালিটি বাড়ান।’ অর্থাৎ খাবারে অতিরিক্ত স্বাদ বা আকর্ষণের চেয়ে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পরিবেশনকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন,  জেলা খাদ্য নিরাপদ কর্মকর্তা ফয়েজ জালাল উদ্দিন।
বাংলাদেশ হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি নুরুল আলম লালুর সভাপতিত্ব কর্মশালায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, চাঁদপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা কামরুজ্জামান রুপম, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুরে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশাররফ হোসেন
চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজকে রেস্তোরা মালিক সমিতি যে উদ্যোগ নিয়েছে তা প্রসংশনীয়। আমরা সবাই নিরাপদ খাদ্য চাই। নিরাপদ খাদ্য পাওয়া আমাদের নাগরিক অধিকার৷ আপনারা খাদ্যে ভেজাল করবেন না, তাহলে জরিমানাও করা হবে না। ভোক্তা অধিকার এ বিষয়ে কাজ করছে। নিরাপদ খাদ্যেে বিষয় আমাদের সোচ্চার হতে হবে৷ হোটেল রেস্টুরেন্ট পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মাসুদ আখন ও চাঁদপুর  ক্যাবের কর্মকতা সাংবাদিক বিপ্লব সরকার ।
এ সময় চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম এ লতিফসহ চাঁদপুরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর মালিক, প্রধান শেফ (বাবুর্চি), সংশ্লিষ্ট ব্যবসায়ী, সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।