রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

রাসুলের আদর্শ হৃদয়ে লালন করলে বদলে যাবে জীবন; মেজর অব. রফিকুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৪:৫৪ পিএম
রাসুলের আদর্শ হৃদয়ে লালন করলে বদলে যাবে জীবন; মেজর অব. রফিকুল ইসলাম

মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে ২ টি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ডিজিটাল ল্যাব এবং ফেরুয়া-সুচিপাড়া ও রাগৈ মৌলভী বাজার সড়কের শুভ উদ্ভোধন করা হয়েছে।

রোববার (২০-নভেম্বর) সকাল ও দুপুরে শাহরাস্তি উপজেলা প্রশাসন ও উপজেলা এলজিইডি প্রকৌশল অফিস, সংশ্লিষ্ট বিদ্যালয়ের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন পঞ্চনগর আইডিয়াল হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরীর এবং একই দিন উঘারিয়া ইউনিয়ন কাউন্সিল উবিতে “বঙ্গবন্ধু ডিজিটাল ল্যাবের শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহমতউল্লাহ বিএসসি বিএডের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

তিনি বক্তব্য বলেন, শাহরাস্তি সীমান্তবর্তী পঞ্চনগর হাই স্কুলে এসে ভৌত অবকাঠামো দেখে মনে হচ্ছে এটি যেন উন্নত কোন দেশের ক্যাম্পাস।

Model Hospital

একসময় এই জনপদের ভঙ্গুর স্কুল টি শিক্ষার্থীদের দুঃখ কষ্টের কারন ছিল। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ফলে এই স্কুলটির দৃশ্যমান পরিবর্তন হয়ে একটি অত্যাধুনিক বিদ্যালয়ে পরিণত হয়েছে। এখন শুধু প্রয়োজন সুশিক্ষা গ্রহণ করা তাহলে এই ভবনের উন্নতিকরণ নতুন প্রজন্মের জন্য সার্থকতা হবে।

এছাড়া তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) আদর্শ হৃদয়ে লালন করলে বদলে যাবে তোমাদের জীবন। প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করবে। একই দিন তিনি উঘারিয়া ইউসিসি বিদ্যালয়ে বক্তব্য বলেন, নদীর দক্ষিণ পাড়ের উন্নয়নে আমি সর্বোত্তম গুরুত্ব দিচ্ছি। ইতোমধ্যে দুটি কারিগরি বিদ্যালয় এ জনপদে স্থাপনের জন্য প্রায় সকল প্রক্রিয়া সম্পন্ন করেছি।

ইতোমধ্যে অত্র বিদ্যালয়ে একটি আধুনিক ভবন নির্মাণ করা হয়েছে। বাদবাকি সমস্যা গুলি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অচিরেই সমাধান করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। একপর্যায়ে তিনি শাহরাস্তি হাজীগঞ্জের গত ২৫ বছরে উন্নয়ন মহাযজ্ঞের ফিরিস্তি তুলে ধরেন।তিনি আরো বলেন, আমার ব্যক্তি জীবনে চাওয়া পাওয়া বলতে কিছুই নেই। আমার বেঁচে থাকা সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য।

ওই উদ্বোধনী  অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদ, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান, চাঁদপুর জেলা পরিষদ সদস্য মোঃ জাকির হোসেন, উপজেলা প্রকৈৗশলী সৈয়দ মেহেদী হাসান, চিতোষী পূর্ব এবং পশ্চিম ইউপি চেয়ারম্যান আলম বেলাল ও জোবায়েদুর কবির বাহাদুর, ঢাকা শ্যামপুর আ’লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, শাহরাস্তি উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, পঞ্চনগর আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এড ইলিয়াস মিন্টু, সাংসদের একান্ত সহকারী মশিউর রহমান শাহিন, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ন আহবায়ক চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, সাবেক শাহরাস্তি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিন উদ্দিন প্রমুখ।

এছাড়া এছাড়া উপজেলা আ’লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এলাকার বিশিষ্ট জন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁদপুরে হোটেল-রেস্তোরাঁর শেফ ও মালিকদের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁদপুরে হোটেল-রেস্তোরাঁর শেফ ও মালিকদের প্রশিক্ষণ কর্মশালা

নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁদপুরে হোটেল-রেস্তোরাঁর শেফ ও মালিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা।

‘নিরাপদ খাদ্য আইন-২০১৩ প্রতিপালন ও হোটেল-রেস্তোরাঁর খাদ্যের নিরাপত্তা’ শীর্ষক হোটেল-রেস্তোরাঁর প্রধান শেফ (বাবুর্চি) ও মালিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) চাঁদপুর শহরের ফয়সাল শপিং মার্কেটের ৩য় তলায় হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চাঁদপুর ও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুঠোফোনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য আগত সকল হোটেল-রেস্তোরাঁর মালিক ও প্রধান শেফদের ধন্যবাদ জানিয়ে বলেন, আশা করি এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। খাদ্যে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আপনারা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান নিজ নিজ প্রতিষ্ঠানে কাজে লাগিয়ে ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার পরিবেশনে আরও সচেতন হবেন।
তিনি বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি প্রশিক্ষণে অংশ নেওয়া সকল হোটেল-রেস্তোরাঁর মালিক ও প্রধান শেফদেরও ধন্যবাদ জানাই।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা।
তিনি বলেন, এত সুন্দর একটি আয়োজন করার জন্য ক্যাবকে ধন্যবাদ জানাই। আমরা যারা এখানে বসেছি, তারা সৃষ্টির শ্রেষ্ঠ জীব—আশরাফুল মাখলুকাত। মানুষের জন্যই আইন সৃষ্টি হয়েছে। পৃথিবীর অন্যান্য প্রাণীর চেয়ে মানুষকে আলাদা করেছে তার বিবেক। তাই খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে প্রত্যেককে নিজের বিবেককে জাগ্রত রাখতে হবে।
তিনি আরও বলেন, ট্যানারির লবণ মানুষের খাবারের জন্য নয়। খাদ্যে অনুপযুক্ত কোনো উপাদান ব্যবহার করা যাবে না। আমরা ধর্মপ্রাণ মানুষ; নিজেদের পাশাপাশি অন্যের ভালো থাকার জন্যও প্রার্থনা করি। তাই মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও আমাদের সবার।
চাঁদপুরের হোটেল-রেস্তোরাঁ ব্যবসার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনেক দেশে খাবারের দোকান নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকলেও আমাদের দেশে যত্রতত্র খাবারের দোকান দেখা যায়। তাই খাবারের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও মান নিশ্চিত করতে মালিক ও শেফদের মধ্যে সমন্বয় থাকা জরুরি।
তিনি বলেন, একজন কর্মী দীর্ঘ সময় কাজ করার পর পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন রয়েছে। তাই খাবারের দোকান ও রেস্তোরাঁয় কর্মীদের বিশ্রামের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে প্রত্যেক খাবারের দোকানে বাধ্যতামূলকভাবে অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে হবে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্ন ওয়াশরুমের ব্যবস্থাও রাখতে হবে।
খাদ্যের মান নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, শুধু খাবারের স্বাদ বাড়ানোর দিকে নজর না দিয়ে খাবারের গুণগত মান ও নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় রেজিস্টার সংরক্ষণ এবং নিয়ম-নীতি যথাযথভাবে অনুসরণ করতে হবে। যারা নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারবেন না, তারা গ্রেডিং তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না।
তিনি চাঁদপুরের ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, চাঁদপুরের ব্যবসায়ীরা বিবেকবান। তাই ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে নিরাপদ খাদ্য পরিবেশনের ক্ষেত্রে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় তিনি হোটেল-রেস্তোরাঁ মালিক ও শেফদের উদ্দেশে বলেন, ‘স্বাদের পরিমাণ কমান, কোয়ালিটি বাড়ান।’ অর্থাৎ খাবারে অতিরিক্ত স্বাদ বা আকর্ষণের চেয়ে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পরিবেশনকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন,  জেলা খাদ্য নিরাপদ কর্মকর্তা ফয়েজ জালাল উদ্দিন।
বাংলাদেশ হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি নুরুল আলম লালুর সভাপতিত্ব কর্মশালায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, চাঁদপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা কামরুজ্জামান রুপম, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুরে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশাররফ হোসেন
চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজকে রেস্তোরা মালিক সমিতি যে উদ্যোগ নিয়েছে তা প্রসংশনীয়। আমরা সবাই নিরাপদ খাদ্য চাই। নিরাপদ খাদ্য পাওয়া আমাদের নাগরিক অধিকার৷ আপনারা খাদ্যে ভেজাল করবেন না, তাহলে জরিমানাও করা হবে না। ভোক্তা অধিকার এ বিষয়ে কাজ করছে। নিরাপদ খাদ্যেে বিষয় আমাদের সোচ্চার হতে হবে৷ হোটেল রেস্টুরেন্ট পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মাসুদ আখন ও চাঁদপুর  ক্যাবের কর্মকতা সাংবাদিক বিপ্লব সরকার ।
এ সময় চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম এ লতিফসহ চাঁদপুরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর মালিক, প্রধান শেফ (বাবুর্চি), সংশ্লিষ্ট ব্যবসায়ী, সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।